বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কচুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে হামলায় আহত ২

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ৭ মে, ২০২৩, ৬:৩৩ পিএম
কচুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে হামলায় আহত ২

কচুয়ায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে হামলার অভিযোগ পাওয়া গেছে।

গত শনিবার উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের দক্ষিণ চক্রা গ্রামে হামলার এ ঘটনা ঘটে।

এঘটনায় আহত কামাল হোসেন বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৮টার সময় পূর্ব শত্রুতার জের ধরে দক্ষিণ চক্রা গ্রামের আঃ হাকিমের পুত্র শরীফ হোসেন (৩০) ও আঃ মালেকের পুত্র মিল্লাত হোসেন (২৭), আবুল হোসেনের পুত্র মহসিন (২৫), আঃ আউয়ালের পুত্র মোয়াজ্জেম হোসেন (২৬) হারুন অর রশিদের পুত্র মাহবুব (২২), আশ্রাফ আলীর পুত্র আঃ হাকিম (৫৮) ও আব্দুল আলিম (৬০),আব্দুল আউয়ালের স্ত্রী শাহানার বেগম, মো. রবি হোসেন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মোল্লা বাড়ির ইসহাক মিয়ার ছেলে কামাল হোসেন ও তার ভাই জামাল হোসেনের স্ত্রী সেলিনা বেগমের উপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।

Model Hospital

এসময় তারা সেলিনা বেগমের হাতে থাকা একটি আইফোন, একটি স্বর্ণের চেইন ও এক জোড়া স্বর্ণের বালা চিনিয়ে নিয়ে যায়। এছাড়া তারা কামাল হোসেনের ও তার ভাই জামাল হোসেনের বসত বাড়ির দরজা জানালা টিনের বেড়া কুপিয়ে টুকরো টুকরো করে। পরে নিরুপায় হয়ে ৯৯৯ এ ফোন করলে কচুয়া থানার এসআই সুদীপ্ত শাহীন সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কামাল হোসেন জানান, হামলাকারীরা পাশ্ববর্তী বাড়ির বাসিন্দা। তারা বিভিন্ন অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িত থাকায় বিভিন্ন সময় প্রতিবাদ করায় তারা আমাদেরকে হুমকি ধমকি ভয়ভীতি প্রদর্শন করে আসছিলো। এরই প্রেক্ষিতে তারা শনিবার রাতে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।

শরীফ হোসেন ও মিল্লাত হোসেনের সাথে মুঠোফোনে বারবার কল করেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

কচুয়া থানার এসআই সুদীপ্ত শাহীন জানান, ৯৯৯ এর ফোন পেয়ে দক্ষিণ চক্রা গ্রামে গিয়ে আমি তাদেরকে উদ্ধার করি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল জানান,চক্রা গ্রামের কামাল হোসেনের নিকট হতে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।