বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কচুয়ার নুরুল আজাদ কলেজ গভনিং বডির সভাপতি ফয়সাল আজাদ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ১০:৩০ পিএম
কচুয়ার নুরুল আজাদ কলেজ গভনিং বডির সভাপতি ফয়সাল আজাদ

বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রোলিয়া সিডনি শাখার সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের জ্যেষ্ঠ সন্তান মো.ফয়সাল আজাদ রুবেল কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নুরুল আজাদ কলেজে গভনিং বডির সভাপতি নির্বাচিত হয়েছে।

৮মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার কলেজ পরিদর্শক প্রফেসার মো.জহিরুল ইসলাম পাটওয়ারী স্বাক্ষরিত নুরুল আজাদ কলেজের গভনিং বডির ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন।

কমিটির অন্যান্যরা সদস্যরা হচ্ছেন,সদস্য সচিব নুরুল আজাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.মিজানুর রহমান,দাতা সদস্য আবুল বাশার, শিক্ষক প্রতিনিধি সহকারি অধ্যাপক মো.আনোয়ার হোসেন,মো.মনু মিয়া,সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি ফুল নেহার, অভিভাবক সদস্য আব্দুল হান্নান খান,আব্দুল জব্বার,মো.আব্দুল রাজ্জাক মিয়া,বোরহান উদ্দিন,সংরক্ষিত অভিভাবক সদস্য জীয়ামা বেগম।

ফয়সাল আজাদ রুবেল নুরুল আজাদ কলেজের সভাপতি পদে নির্বাচিত হওয়ায় রাজনৈতিক,সামাজিক সংগঠন, বিভিন্ন সুশিল সমাজের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Model Hospital

এক প্রক্রিয়া নুরুল আজাদ কলেজ গভর্নিং বডির নব-নির্বাচিত সভাপতি সমাজ সেবক ফয়সাল আজাদ রুবেল জানান, আমার প্রয়ত পিতা শিক্ষানুরাগী নরুল আজাদ এলাকার মানুষকে ভালোবাসতেন। শিক্ষার আলো নিজ এলাকার প্রতিটি ঘরে ছড়িয়ে দেওয়ার লক্ষে বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, নুরুল আজাদ কলেজসহ বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গেছেন। বাবার আদর্শ ধারন করে আমিও এলাকার শিক্ষা মানন্নোয়নে কাজ করছি।

শিক্ষার পরিবেশ সু-নিশ্চিত করতে শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগীতা কামনা করছি।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।