মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মা দিবসে মায়ের পা-ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৪ মে, ২০২৩, ৪:৩৬ পিএম
মা দিবসে মায়ের পা-ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থীরা

জীবনের প্রথম স্পর্শ মা। মা কে নিয়ে আবেগ আর ভালবাসা একটু বেশী৷ মায়ের প্রতি সম্মানে আরো উদ্ধুদ্ধ করতে মায়ের পা ধুয়ে সম্মান জানালেন স্কুল শিক্ষার্থীরা৷

রোববার (১৪ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালীয়াডাঙ্গী উপজেলার স্টার মডেল স্কুলের শিক্ষার্থীরা তাদের মায়েদের পা ধুয়ে সম্মান জানান৷

মায়ের পায়ে ধুয়ে সম্মান জানাতে পেরে যেমনিভাবে শিক্ষার্থীরা খুশি হয়েছেন৷ অপরদিকে সন্তানের এমন ভালবাসায় আবেগাপ্লুত হয়েছেন মায়েরা। আর মায়ের প্রতি সম্মান ও শ্রদ্ধা বোধ বাড়াতে এমন উদ্যোগ নেওয়া বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

বিদ্যালয়টির সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মিম বলেন, মা কে অনেক ভালবাসি। তবে সে ভালবাসার কথা প্রকাশ করা হয়না। আজকে মায়ের পা ধুয়ে সে ভালবাসা প্রকাশ করতে পেরে খুব আনন্দ লাগছে। এ ধরনের শিক্ষা আগামীতেও মায়ের প্রতি ভালবাসা ও শ্রদ্ধা বাড়াবে।

Model Hospital

সন্তানের হাতে এমন ভালবাসা পেয়ে বলেন, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। সন্তানের হাতে এমন ভালবাসা পাব আজ কখনো ভাবিনি৷ নিজেকে গর্বিত মা মনে হচ্ছে আজ৷ আমি আজ অনেক বেশী খুশি ও আনন্দিত। দোয়া রইলো সকল সন্তানের জন্য।

স্টার মডেল স্কুলের পরিচালক রেজাউল ইসলাম বলেন, প্রতি বছরে আমরা মায়েদের নিয়ে মা মেলার আয়োজন করে থাকি৷ এবারো মায়েদের সম্মানার্থে আমরা সন্তানদের দ্বারা পা ধুয়ে একটি প্রোগ্রাম সম্পন্ন করেছি। মূলত মা-বাবার প্রতি সম্মান ও শ্রদ্ধা বোধ বাড়াতে আর এমন আয়োজন করেছি৷

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।