বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কচুয়ায় সম্পত্তি দখলের চেষ্টা থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২০ মে, ২০২৩, ৯:২১ পিএম
কচুয়ায় সম্পত্তি দখলের চেষ্টা থানায় অভিযোগ

কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের নন্দপুর গ্রামের ইব্রাহিম নামে এক ব্যবসায়ীর পৈত্রিক সম্পত্তি দখের চেষ্টা ও তার ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

ওই হামলার ঘটনা ভুক্তভোগী ইব্রাহিম বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, নন্দনপুর গ্রামের মৃত আয়াত আলীর ছেলে ইব্রাহিম তার বাড়ীর পাশে নিজ ওয়ারিশ সূত্রে মালিক দখলীয় সম্পত্তির উপর দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। তার পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক দখল করার চেষ্ঠা করছেন, ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মুসলিম ক্বারী ও তার ছেলে আব্দুল কাদের জিলানী,কাউছার আহম্মেদ গংরা।

১৮ মে বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষ আব্দুল কাদের জিলানী,কাউছার আহম্মেদ, তার বাবা মুলিম ক্বারী লাঠিসোঠা নিয়ে ইব্রাহিমের দোকের তালা সিলগালা করে দেয় এবং দোকানের দরজা,সাটার ভাংচুর করে ইব্রাহিমকে মারধরের হুমকি ধমকি প্রদান করেন।

Model Hospital

ভুক্তভোগী ইব্রাাহিম জানান, নিজ ওয়ারিশ সম্পত্তির উপর দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছি। আব্দুল কাদের জিলানী গংরা ২০২২সালে তাদের ক্রয়কৃতি সম্পত্তি দাবী করে চাঁদপুর বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে। ওই মামলা আমার সকল কাগজপত্র সঠিক থাকায় আমার সম্পত্তি আদালতের মাধ্যমে বুঝিয়ে দেয়। আব্দুল কাদের জিলানী গংরা আমার পরিবার উপর দীর্ঘদিন ধরে কারনে অকারনে হামলা ও মামলা দিয়ে হয়রানি করে আসছেন।

প্রতিপক্ষ আব্দুল কাদের জিলানী জানান,ইব্রাহিমের ওয়ারিশের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছি। তাদেরকে কোনো মারধর বা হয়রানি করেনি।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।