মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কচুয়া প্রেসক্লাব পরিদর্শন করেছেন বিশিষ্ট সমাজসেবক ফয়সাল চৌধুরী জীবন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ২১ মে, ২০২৩, ৭:৪৯ পিএম
কচুয়া প্রেসক্লাব পরিদর্শন করেছেন বিশিষ্ট সমাজসেবক ফয়সাল চৌধুরী জীবন

কচুয়া প্রেসক্লাবের ভবন পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি ফয়সাল চৌধুরী জীবন।

রবিবার বিকালে কচুয়া প্রেসক্লাব পরিদর্শন ও মতবিনিময় করেন।

প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুজন পোদ্দারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মনপুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নব-নির্বাচিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি ফয়সাল চৌধুরী জীবন।

এসময় তিনি বলেন, সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের অসংগতি ও অধিকারবঞ্চিত মানুষের কথা তুলে ধরলে একটি বিকশিত সমাজ গঠন সম্ভব। আপনারাদের ঐক্য দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনাদের ঐক্যবদ্ধের কারনেই উপজেলা পরিষদ সংলগ্ন একটি সুন্দর ভবন তৈরি করতে পেরেছেন। আমি আশা করি কচুয়ার সাংবাদিকদের ঐক্য চিরদিন অটুট থাকবে। কচুয়া প্রেসক্লাবের উন্নয়নে আমার সহযোগীতা সবসময় থাকবে। আমি সবর্দা কচুয়ার সাংবাদিকদের পাশে আছি এবং থাকবো।

Model Hospital

এসময় কাদলা ইউপি চেয়ারম্যান নুরে-ই-আলম রিহাত, সাবেক চেয়ারম্যান মাইন উদ্দিন মজুমদার মানিক, কাদলা ইউপি’র প্যানেল চেয়ারম্যান কাউছার আহমেদ, সদস্য ইকবাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক নাছির চৌধুরী, কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ মহিনউদ্দিন, যুগ্ম-সাধারন সম্পাদক মো.ইউনুছ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ইসমাইল হোসেন বিপ্লব, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুমন, নির্বাহী সদস্য মফিজুল ইসলাম বাবুল, জিসান আহমেদ নান্নু, আহসান হাবীব সুমন, আবুল কালাম আজাদ, মেহেদী হাসান, সদস্য আমির হোসেন মজুমদার, মো. রাছেল, সঞ্জিব ভৌমিক অপু, আলী আক্কাস তালুকদার, কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম মুন্সি, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন প্রমূখ।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।