বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা

আওয়ামী লীগ সরকার ভোটের রাজনীতি করে, জনগণকে সাথে নিয়ে চলে:  সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান

মনিরুল ইসলাম মনির: প্রকাশিত: শুক্রবার, ২৬ মে, ২০২৩, ১০:০৩ পিএম
আওয়ামী লীগ সরকার ভোটের রাজনীতি করে, জনগণকে সাথে নিয়ে চলে:  সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান

মনিরুল ইসলাম মনির: মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সবসময়ই ভোটের রাজনীতি করে। এবং জনগণকে সাথে নিয়েই চলে। সম্প্রতি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন তার চাক্ষুষ প্রমাণ। আর বিএনপি জামায়াত সবসময় দুর্নীতি অনিয়ম করে এবং আওয়ামী লীগের দোষ খুজে বেড়ায়।

২৬ মে শুক্রবার বিকালে উপজেলার সানকিভাঙ্গা গ্রামে নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আগামী দিনে বাংলাদেশকে স্মার্ট দেশ হিসেবে গড়ে তোলতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। সেই লক্ষ্যে প্রতিটি সংসদীয় আসনে যোগ্য নেতাকে নৌকা প্রতীক দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি নিজেও একজন প্রার্থী। শেখ হাসিনা যাকে মনোনীত করে পাঠাবেন সবাই তার পক্ষে কাজ করে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।

ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরকার মো. আবদুল কালাম আজাদ এর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, সাবেক সাংসদ রফিকুল ইসলামের ভাই আওয়ামী লীগ নেতা তৌফিকুুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি প্রমুখ।

Model Hospital

আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আবদুল মালেক খান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নুর, সাবেক ছাত্রলীগ নেতা মুরাদ হোসেন, শাহাদাত খান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব’[সহ কয়েক সহস্রাধিক দলীয় নেতাকর্মী।

ছবি-০২

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।