বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কচুয়ায় সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদীপ্ত শাহীন

কচুয়ায় সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদীপ্ত শাহীন

ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া: প্রকাশিত: শনিবার, ২৭ মে, ২০২৩, ৮:০৯ পিএম
কচুয়ায় সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদীপ্ত শাহীন

ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া: কচুয়া উপজেলার সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে এসআই সুদীপ্ত শাহীন যোগদান করেছেন। সম্প্রতি বাংলাদেশ পুলিশের সাহসী চৌকস কর্মকর্তা এসআই সুদীপ্ত শাহীনকে কচুয়া থানা থেকে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। তিনি এসআই নাজিম উদ্দিনের বদলি জনিত কারনে সাচার পুলিশ ফাঁড়িতে ইনচার্জ হিসেবে স্থলাভিষক্ত হন।

তিনি ২০১৪ সালের ২০ ডিসেম্বর এএসআই হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এসআই সুদীপ্ত শাহীন ২০২১ সালে কচুয়া থানায় এসআই হিসেবে যোগদান করেন। চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন স্থানে অত্যন্ত দক্ষতা ও বিচক্ষনতার সহিত দায়িত্ব পালন করায় সে বিভিন্ন সময়ে বাংলাদেশ পুলিশের সম্মানসূচক পদক লাভ করেন।

সুদীপ্ত শাহীন ব্রাহ্মনবাড়িয়া জেলার নবিনগর উপজেলার কাটতলা ইউনিয়নের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত হেবজুল বারীর সু-যোগ্য সন্তান। সাচার পুলিশ ফাঁড়ির দায়িত্ব পালনে জনপ্রতিনিধি,বাজার ব্যবসায়ী,সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেছেন।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।