বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহতলী জিলানী চিশতী উবিতে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ জুন, ২০২৩, ১০:২৭ পিএম
শাহতলী জিলানী চিশতী উবিতে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সভা অনুষ্ঠিত

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের আইনশৃংখলা উন্নয়ন এবং ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করনে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

৫জুন (সোমবার) বেলা ১২টায় বিদ্যালয়ের সভা কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিলানী চিশতী স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি বক্তব্যে বলেন, বিদ্যালয়ের আশেপাশে আইশৃঙ্খলার প্রতি বিশেষ নজর রাখতে হবে। যদি কোন শিক্ষার্থী আইনশৃঙ্খলার অবনতি করে তাদের চিহ্নিত করে বিদ্যালয় থেকে বহিস্কার করা হবে।বিদ্যালয়ে কোন মাস্তানী চলবে না । সাথে সাথে গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হবে ।  বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে হবে। কেউ ইভটিজিং করলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে । বিশেষ ছাত্রীদের প্রতি নজর থাকতে হবে ।তাদের নিরাপত্তার ব্যাপারে শিক্ষকদের সার্বক্ষনিক নজর থাকতে হবে ।  ক্লাস চলাকালীন বহিরাগত কাউকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া যাবে না । ম্যানেজিং কমিটির পক্ষ থেকে মনিটরিং করা হবে । প্রয়োজনে চাঁদপুর মডেল থানা পুলিশের সহযোগিতা নেওয়া হবে ।

সভায় উপস্থিত ছিলেন, শাহতলী জিলানী চিশতী কলেজ অধ্যক্ষ মো: হারুন অর রশিদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়েন সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারি শিক্ষিকা রাবেয়া আক্তার, সহকারি শিক্ষক মাওলানা শহিদুৃল ইসলাম, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবির সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, জিলানী চিশতী উবির সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি দশিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক মো: গিয়াস উদ্দিন, সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান, জিলানী চিশতী উবির অফিস সহকারি মো: মোস্তফা কামাল, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, হিসাব সহকারি মো: মেহেদী হাসানসহ অন্যান্য শিক্ষকবৃন্দগণ উপস্থিত ছিলেন।

Model Hospital

সভায় সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital