শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা মোতাহার হোসেনের ইন্তেকাল

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ১০:০৪ পিএম
মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা মোতাহার হোসেনের ইন্তেকাল

মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোতাহার হোসেন ইন্তেকাল করেছেন।

৬ জুন বিকেলে জানাযা শেষে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কৃষিবিদ মোতাহার হোসেন ১ জুন মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

৫ জুন রাতে ঢাকার ল্যাব এইড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না—–রাজিউন)। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোতাহার হোসেন অগ্ন্যাশয় প্রদাহের আক্রান্ত হয়ে অসুস্থতা বোধ করলে রাতেই ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থার তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান’সহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ৩৫তম বিসিএস (কৃষি) ক্যাডারের সদস্য।

Model Hospital

তাঁর মৃত্যুতে মতলব উত্তর উপজেলার সর্বস্তরের জনপ্রতিনিধি, কৃষি দপ্তর ও জনগন শোক প্রকাশ করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital