শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ঘরের চালে পা পিছলে পড়ে যুবকের মৃত্যু

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ১০ জুন, ২০২৩, ৯:২৩ পিএম
শাহরাস্তিতে ঘরের চালে পা পিছলে পড়ে যুবকের মৃত্যু

শাহরাস্তিতে ঘরের চালের পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে পা পিছলে তাল গাছের খন্ডের উপর পড়ে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে পৌরশহরের ১২নং ওয়ার্ডের নোয়াগাঁও মহল্লার ওসমান বেপারি বাড়ি বর্তমানে নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও  স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ওই বাড়ির মোঃ মোতালেব হোসেনের পুত্র আরিফ হোসেন(২৭) জীবিকার প্রয়োজনে ঢাকায় একটি বেসরকারি ফার্মে কর্মরত ছিল।

বৃহস্পতিবার তিনি বাড়িতে এসে শনিবার দুপুরে নিজ ঘরের টিনসেটের চালে স্থাপিত পানির টাংকি পরিষ্কার করতে সেখানে উঠেন। ওইসময় পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে তিনি কখন  কিভাবে পা পিছলে তার ঘরের দক্ষিণ পাশে মাটিতে পড়ে থাকা একটি তাল গাছের খণ্ডের উপর ছিটকে পড়েন। বিকেলে পিতা মোতালেব হোসেন পুত্র আরিফের অনুপস্থিতি অনুভব করে পুত্রকে  খুঁজতে গিয়ে ঘরের দক্ষিণ পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন ।

Model Hospital

ওই দৃশ্য দেখে তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে প্রথমে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল অবস্থা বেগতিক দেখে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য  নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তার মৃত্যু প্রসঙ্গে স্বজনরা আরো জানায়, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে বৃষ্টির মধ্যে টিনের চালে পা পিছলে তাল গাছের উপর ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পান । এছাড়া আজ বিকেলে তিনি ঢাকা তার কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল।

মৃত্যুকালে তিনি মা-বাবা ৬ মাসের গর্ভবতী স্ত্রী আড়াই বছরের আরিফা নামে একটি কন্যা সন্তান রেখে গেছেন।

এদিকে এ মৃত্যুর সংবাদ স্থানীয়দের মাঝে চাউর হতেই সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এক নজর দেখতে তার বাড়িতে ভিড় জমায়।

আজ রাত তার পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital