বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিজয় দিবসে প্রধানমন্ত্রীর গণশপথ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ১:২৩ পিএম
ফরিদগঞ্জে বিজয় দিবসে প্রধানমন্ত্রীর গণশপথ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে ৯ ডিসেম্বর বৃহস্প্রতিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমুলক সভায় বক্তব্য রাখছেন ইউএনও শিউলী হরি

এস এম ইকবাল : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে দেশব্যাপী যে গণশপথ পরিচালনা করবেন, তা সফল করার লক্ষ্যে ৯ ডিসেম্বর বৃহস্প্রতিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মেয়র আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মাজুদা বেগম, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শহিদ উল্যাহ তপদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.ছোবহান লিটনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজয় দিবসে প্রধানমন্ত্রী কর্তৃক শপথ গ্রহনে বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, রাজনীতিবিদ, রোভার স্কাউট, গার্লস গাইড, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মীসহ সকল পেশাজীবি মানুষের অংশ গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital