শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বাহেরচরে পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শনে ওসি মো. মহিউদ্দিন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১০ জুন, ২০২৩, ১০:১৯ পিএম
মতলব উত্তরে বাহেরচরে পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শনে ওসি মো. মহিউদ্দিন

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন বলেছেন, মতলব উত্তর উপজেলার মেঘনা-পদ্মার পশ্চিম পাড়ের দুর্গম চরাঞ্চল এলাকার আইন শৃংখলা স্থিতিশীল রাখতে পুলিশ ফাঁড়ি প্রয়োজন। এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ও সামাজিক নিরাপত্তার জন্য এখানে দ্রুত পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে।

অপরাধমূলক কর্মকান্ড বন্ধ ও চরাঞ্চলবাসীর জীবন মানোন্নয়নে স্থায়ী পুলিশ ফাঁড়ির প্রয়োজনীয়তা রয়েছে।

শনিবার সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের চরাঞ্চলে প্রস্তাবিত পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শনকালে তিনি উপরোক্ত কথা বলেন তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্য কাজী মিজানুর রহমান, মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান’সহ ইউপি সদস্য, এলাকার গন্যমান্য সামাজিক ব্যাক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মীরা।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital