বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ২য় স্বামীর অধিকার পেতে তালাকপ্রাপ্তা নারীর অনশন

রাফিউ হাসান হামজা প্রকাশিত: রবিবার, ১১ জুন, ২০২৩, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ২য় স্বামীর অধিকার পেতে তালাকপ্রাপ্তা নারীর অনশন

চাঁদপুরের শাহরাস্তিতে স্বামীর স্বীকৃতির দাবিতে শারমিন আক্তার (২৪) নামে এক তালাকপ্রাপ্তা নারী প্রবাসী স্বামীর বাড়িতে অবস্থান করছেন। স্বীকৃতি না পাওয়া পর্যন্ত অবস্থান ও অনশন চালিয়ে যাবেন বলে রোববার (১১ মে) বিকেলে সাংবাদিকদের জানান।

এদিকে এ ঘটনায় বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য শ্বশুর বাড়ির লোকজন তাকে প্রতিনিয়ত শারীরিক ও মানুষিকভাবে নির্যাতন চালিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী শারমিন আক্তার জানান, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের দাদিয়াপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে মোহাম্মদ আলীর সাথে ফেসবুকে তার পরিচয়। পরিচয়ের এক পর্যায়ে প্রণয়। মোহাম্মদ আলীকে বিয়ের উদ্দেশ্যে ৩ মাস আগে সাবেক স্বামীকে তালাক দিয়ে গত মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। হাজীগঞ্জে একটি বাড়িতে দাম্পত্য সম্পর্কে জড়ানোর পর সম্প্রতি মোহাম্মদ আলী তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি না দিয়ে টালবাহানা শুরু করেন। উপায়ান্তর না পেয়ে স্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে আজকে অবস্থান নেন বলে জানান শারমিন।

ঘটনা আঁচ করতে পেরে স্বামী মোহাম্মদ আলী ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছেন।

Model Hospital

বাড়িতে না পাওয়ায় এ বিষয়ে মোহাম্মদ আলীর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সরেজমিনে গিয়ে জানা যায়, রোববার ভোর থেকেই প্রবাসী মোহাম্মদ আলীর বাড়িতে অবস্থান নেয় শারমিন আক্তার। মোহাম্মদ আলীরা ২ ভাই ও ২ বোন। তারা সকলেই বিবাহিত, তবে মোহাম্মদ আলী অবিবাহিত থাকার পরেও অন্যের স্ত্রীর সাথে পরকিয়ায় লিপ্ত হন। অবশেষে শারমিন আক্তারের সংসার ভেঙ্গে তাকে ফুসলিয়ে বিবাহ করেন।

এলাকার লোকজন জানান, মোহাম্মদ আলী বিয়ে করেছে, এমন টি গত কয়েকদিন ধরে শুনছি। এরপর থেকেই তার পরিবারের সদস্যরা বাড়িতে অনুপস্থিত।

বক্তব্য নেয়ার জন্য রায়শ্রী উত্তর ইউনিয়নের চেয়্যারম্যান মোশারফ হোসেনের সাথে মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন তোলেন নি।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, এখন পর্যন্ত কেউ এ সংক্রান্ত কোন অভিযোগ করেন নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital