শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জ

নৌকার জয়ে উল্লাস প্রকাশ করে প্রিসাইডিং অফিসারের ফেসবুক স্ট্যাটাস

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ১০:৪৪ পিএম
নৌকার জয়ে উল্লাস প্রকাশ করে প্রিসাইডিং অফিসারের ফেসবুক স্ট্যাটাস

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে নৌকার মেয়র প্রার্থীর বিজয়ে উল্লাস প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মোহাম্মদ মুফিজুল ইসলাম বিপ্লব নামে এক প্রিসাইডিং অফিসার।

মঙ্গলবার (১৩ জুন) তার স্ট্যাটাস সবার নজরে আসলে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

স্ট্যাটাসদাতা মোহাম্মদ মুফিজুল ইসলাম বিপ্লব পৌরসভা নির্বাচনের কামরানীরচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন। সেইসঙ্গে তিনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে রয়েছেন। তার কেন্দ্রে মোট ভোটার ছিল ২ হাজার ২৩৯ জন।

এদিকে, তার ফেসবুক প্রোফাইলে নানা পোস্টে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্টও দেখা গেছে। তিনি নিজেকে সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন বলে অভিযোগ স্বতন্ত্র মেয়র প্রার্থী হাবিবুর রহমানের।

Model Hospital

এর আগে নির্বাচনের দিন মুফিজুলের কেন্দ্রে গেলে দেখা যায়, একটি বুথে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের জগ প্রতীকের কোনো এজেন্ট ছিল না। আরেকটি বুথে নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মেহের আলীর পক্ষে কোনো এজেন্ট ছিল না। তখন স্বতন্ত্র মেয়র প্রার্থী হাবিবুর রহমান অভিযোগ করেছিলেন, সেখান থেকে তার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে পৌরসভার ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এবারের ভোট হয়েছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে। পরে ভোট গণনা শেষে রাতে নৌকার প্রার্থী সুন্দর আলীকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রবিউল ইসলাম।

ভোটের ফলাফল থেকে দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থী মো. সুন্দর আলী পেয়েছেন ৯ হাজার ৯৯২ ভোট। নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মেহের আলী ১ হাজার ৩৩৯; মোবাইলফোন প্রতীকে মামুন অর রশিদ ২ হাজার ১০৭ ও হাবিবুর রহমান জগ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৯০ ভোট। এ নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ১৮ হাজার ৩৩৮টি। বাতিল হয়েছে ৪৪ ভোট।

তবে ফেসবুকে স্ট্যাটাস প্রসঙ্গে মফিজুল ইসলাম বিপ্লব বলেন, আমার ফেসবুকের পাসওয়ার্ড সংশ্লিষ্ট ঝামেলা তৈরি হওয়ায় দীর্ঘক্ষণ অ্যাকাউন্টে প্রবেশ করা হয় না। কে বা কারা আমার অ্যাকাউন্টে প্রবেশ করে এসব করেছে সে বিষয়ে খোঁজ নিচ্ছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital