বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে
হানারচরকে হারিয়ে আশিকাটি সেমিফাইনালে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব ১৭ ৪র্থ দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মনোমুুগ্ধকর পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় হানারচরকে ১-০ গোলে হারিয়ে আশিকাটি ইউনিয়ন জয়ী হয়ে সেমিফাইনালে চলে যান।

বুধবার সকাল ১০টায় উপজেলা নিবার্হী কর্মকর্তা সানজিদা শাহনাজ নির্দেশনায় খেলা পরিচালনা করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নুরজাহান বেগম।

এ সময় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, আশিকাটি ইউপি সচিব আবু বকর মানিক, ওয়ার্ড সদস্য সোহাগ খান, বিল্লাল বেপারী, বিল্লাল মাল, সামছুল হক প্রধানীয়া, মহিলা সদস্য শিল্পী বেগম, আয়শা বেগম, আশিকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মামুন মাল প্রমুখ। খেলায় উপস্থানা ও ধারাভাষ্যে ছিলেন শাহমাহমুদপুর ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন।

আশিকাটি ইউনিয়ন জয়ী হওয়ায় ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, ইউপি সচিব আবু বকর মানিক পরিষদের পক্ষ থেকে সকল খেলোয়ারদেরকে ধন্যবাদ জানিয়ছেন।









