বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মৈশাদীতে আ’লীগের সভাপতি লিটন সরকারের মাতা’র কুলখানি সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৯:৫৮ পিএম
মৈশাদীতে আ’লীগের সভাপতি লিটন সরকারের মাতা’র কুলখানি সম্পন্ন

চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: লিটন সরকার এর মাতা সাবেক পুলিশ কর্মকর্তা মরহুম জহিরুল হক সরকারের সহ-ধর্মীনি হামানকর্দ্দি নিবাসী মরহুম রাজিয়া বেগমের কুলখানি উপলক্ষে কুরআন খতম, কবর জিয়ারত, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৭জুন (শনিবার) সকাল সাড়ে ৮টায় হামানকদ্দীস্থ মরহুমের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

কুলখানি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর জেলা পরিষদের সদস্য (চাঁদপুর সদর) মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, চাঁদপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন, চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম খান আকাশ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, চাঁদপুর সদর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল্ল্যা মাষ্টার, চাঁদপুর সদর থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিজ খান বাদল, ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও মরহুমের বড় ছেলে মো: শাহনেওয়াজ সরকার মিলন, মরহুমের মেঝো ছেলে বিএনপি নেতা মো: রতন সরকার, ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মরহুমের সেঝো ছেলে মো: লিটন সরকার, বিএনপি নেতা মো: হোসেন সরকার, ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: শাহ আলম মিয়াজী।

দোয়া অনুষ্ঠানে আরো অংশগ্রহন করেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসেন, ২য় মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো: বোরহান বেপারী, ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু জাফর সালেহ মো: অলি পাটওয়ারী, ৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মাষ্টার, মৈশাদী ইউপি বিএনপি’র সাধারণ সম্পাদক মো: মাহবুবুর রহমান স্বপন, মৈশাদী ইউপি বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো: খায়রুল বাশার, ৬নং মৈশাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মো: বজলুল গণি জিলন, মৈশাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মো: ফারুক সরকার, মেম্বার মো: রাশেদ ঢালী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবুল কাশেম কারী, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মজিব কারী, ৬নং মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো: আজাদ খান, ৬নং মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন, ৬নয় মৈশাদী ইউনিয়ন যুবদলের সভাপতি বাবুল মৃধা কালু, সাধারণ সম্পাদক মো: মাহবুব খান বাবলু, মৈশাদী ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মো: মুকুল খান, মরহুমের ছোট ছেলে ৬নং মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো: রাশেদ সরকারসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, সুধীজন, গন্যমান্য ব্যক্তিবর্গগণসহ মুসল্লিগণ।

Model Hospital

শুরুতেই সকালে মরহুমের রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম করা হয়। পরে মরহুমের কবর জিয়ারত করা হয়।

উল্লেখ্য, গত ১৪জুন বেলা ১২টা ১৫মিনিটে বার্ধক্যজণিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৭০বছর। তিনি মৃত্যুকালে ৫ছেলে ও ২মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পরে একইদিন বাদ মাগরিব জানাযা শেষে মরহুমাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ