শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে উচ্ছাস আর প্রাণ চাঞ্চল্য

আবদুস শুক্কুর পাটোয়ারী পুনরায় জেলা বিএনপির সহ-সভাপতি

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ৯:৫২ পিএম
আবদুস শুক্কুর পাটোয়ারী পুনরায় জেলা বিএনপির সহ-সভাপতি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে ভোটাধিকার, বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে, বিএনপি’র আন্দোলন সংগ্রামকে আরও গতিশীল করার লক্ষ্যে চাঁদপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) কেন্দ্রীয় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে চাঁদপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। উক্ত কমিটিতে শেখ ফরিদ আহমেদ মানিককে সভাপতি এবং এডভোকেট সলিম উল্যাহ সেলিমকে সাধারণ সম্পাদক করে অনুমোদিত ১৫২ সদস্য বিশিষ্ট কমিটিতে আবদুস শুক্কুর পাটোয়ারীকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করায় হয়।

জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এবং মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস শুক্কুর পাটোয়ারীকে পুনরায় সহ-সভাপতি মনোনীত করায় মতলব দক্ষিণ উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে উচ্ছাস আর প্রাণ চাঞ্চল্য।

এদিকে আবদুস শুক্কুর পাটোয়ারীকে জেলা বিএনপির সহ-সভাপতি মনোনীত করায় তৃণমুলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়রম্যান তারেক রহমানকে।

Model Hospital

এক প্রতিক্রিয়ায় আবদুস শুক্কুর পাটোয়ারী বলেন, আমাকে পুনরায় জেলা বিএনপির সহ-সভাপতি মনোনীত করায় দলের চেয়ারপার্সন তিন তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এসময় তিনি আরও বলেন, আমি দলের যেকোন কর্মকান্ডে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছি। তাই আমার উপর আবারও যে গুরু দায়িত্ব দেয়া হয়েছে, মতলবের নেতাকর্মীদের নিয়ে আমি তা সঠিক ভাবে পালন করবো। বিগত দিনে আমি নেতাকর্মীদের নিয়ে যেভাবে রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ছিলাম। আগামী দিনেও রাজপথে সেভাবে সক্রিয় থাকবো ইনশাআল্লাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital