বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউর মন্দিরের আয়োজনে রথযাত্রা

হাজীগঞ্জ প্রতিনিধি  প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ১০:৫৫ পিএম
হাজীগঞ্জে শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউর মন্দিরের আয়োজনে রথযাত্রা
হাজীগঞ্জে শ্রী শ্রী জগনাথ দেবের রথযাত্রা পালন হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিকেলে উপজেলার উচ্চঙ্গা শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউর মন্দিরের আয়োজনে আগমনী রথযাত্রা বের হয়ে প্রায় ৭ কিলোমিটার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পৌর মহাশ্মশান অভয়নগর ইসকন মন্দিরে এসে শেষ হয়।
আগমনী রথযাত্রা বের হওয়ার পূর্বে উচ্চঙ্গা শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউর মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা উচ্চঙ্গা শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউর মন্দিরের অধ্যক্ষ সুখময় কানাই দাস অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রুহিদাস বনিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বাবু সমীর লাল দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধা কান্ত দাস (রাজু)। রথযাত্রা শেষে পৌর মহাশ্মশানের ইসকন মন্দিরে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
আগমনী রথযাত্রা উপলক্ষে হাজীগঞ্জ পৌর মহাশ্মশানে ৭ দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করেছেন অভয়নগর ইসকন মন্দির কমিটি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital