শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষ্যে জেলা আওয়ামীলীগের আলোচনা সভা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ১২:৪০ পিএম
চাঁদপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষ্যে জেলা আওয়ামীলীগের আলোচনা সভা

আগামী ২৩ জুন দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে গৃহীত কর্মসূচি সফল করার লক্ষ্যে চাঁদপুর জেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ জুন (বুধবার) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের জন্য আশীর্বাদ। কারণ তিনি তার মেধা ও শ্রম দিয়ে এদেশকে আজকে মর্যাদাশীল জায়গায় নিয়ে এসেছেন। এটি একমাত্র তার দূরদর্শী নেতৃত্তের কারণে সম্ভব হয়েছে। তিনি জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। যাতে এই দেশের মানুষ অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারে।

তিনি আরও বলেন, আমরা আওয়ামী পরিবার এক এবং অভিন্ন। দলের এবং দেশের প্রয়োজনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতার পরাজিত শক্তিরা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। পঁচাত্তরের অপশক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। স্বাধীনতার পর থেকে দেশ বিরোধীদের ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস্তুপ থেকে উঠে এসে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। প্রতিষ্ঠা থেকে শুরু করে এ পর্যন্ত নানা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ আমাদের সমাজ-রাজনীতির এ ধারাকে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নিচ্ছে।

Model Hospital

তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সকলকে ঐকবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এছাড়াও তিনি আগামি ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে গৃহীত কর্মসূচি সফল করার লক্ষ্যে চাঁদপুর জেলা আওয়ামীলীগের মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রশিদ সর্দার, ইঞ্জি. আব্দুর রব ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ আলম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, পৌর আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু, চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, অতিরিক্ত পিপি দেবাশীষ কর মধু, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ওহিদুর ইসলাম, বিদ্যৎ শ্রমিকলীগের সভাপতি ইসমাইল হোসেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ মানুষ কাজী নাসিম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital