শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাকের খন্দকার চাঁদপুর জেলা বিএনপির বিএনপির সদস্য নির্বাচিত, ইউনিয়ন যুবদলের শুভেচ্ছা

সজীব খান প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ১:০৮ পিএম
বাকের খন্দকার চাঁদপুর জেলা বিএনপির বিএনপির সদস্য নির্বাচিত, ইউনিয়ন যুবদলের শুভেচ্ছা

চাঁদপুর জেলা বিএনপির ১শত ৫২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসবি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ খন্দকারকে চাঁদপুর জেলা বিএনপির সদস্য মনোনীত করা হয়েছে।

বাকের খন্দকারকে জেলা বিএনপির সদস্য মনোনীত করারয় শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আগামীর রাষ্ট্র নায়ক, তারুন্যের অহংকার মোঃ তারেক রহমান ও চাঁদপুর জেলা বি এন পির সুযোগ্য সভাপতি জননেতা শেখ ফরিদ আহাম্মেদ মানিককে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ রুবেল ইসলাম।

বাকের খন্দকার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির দুই বারের সাবেক সফল সভাপতি বর্তমানে সদর থানা বিএনপির সুযোগ্য সহ সভাপতি দায়িত্ব পালন করছেন বাকের খন্দকার চাঁদপুর জেলা বিএনপির সদস্য মনোনীত হওয়ায় শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠন, তারা নব গঠিক কমিটি সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital