বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

২২ জুলাই চাঁদপুর বালুবাহী নৌ-যান মালিক সমিতির নির্বাচন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ৩:৫২ পিএম
২২ জুলাই চাঁদপুর বালুবাহী নৌ-যান মালিক সমিতির নির্বাচন
আগামী ২২ জুলাই চাঁদপুর বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতি লিঃ এর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২০ জুন মঙ্গলবার নির্বাচন পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত মতে সমবায় সমিতির বিধিমালা অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
চাঁদপুর বালুবাহী নৌ-যান মালিক সমিতির এই নির্বাচনে ১শ ৩১ জন ভোটার রয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দলিলুর রহমান ভূঁইয়া সহ সদস্য নজরুল ইসলাম চৌধুরী মিলন ও মোঃ রিপন সরকার উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মাঝে গত ২১ জুন বুধবার ও ২২ জুন বৃহস্পতিবার মনোনয়নপত্র বিতরণ করেন ও সংগ্রহ করেন।
এতে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ টি পদে মোট ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করে তা জমা দেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামী ২৭ জুন মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই ও ২ জুলাই রবিবার মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ। ৩ ও ৪ জুলাই মনোনয়ন বাতিলকৃত প্রার্থীর আপিল আবেদন ও ৫ এবং ৬ জুলাই আপিলের শুনানি করা হবে। ৯ জুলাই বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করে ১০ জুলাই প্রার্থিতা প্রত্যাহার। ১২ জুলাই প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। ২২ জুলাই শনিবার সকাল ১০ টা থেকে ৩টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দলিলুর রহমান ভূঁইয়া বলেন, চাঁদপুর বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতি লিঃ চাঁদপুরের একটি স্বনামধন্য ও শক্তিশালী সংগঠন। এ সংগঠনটির নির্বাচন বেশ উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হয়। এ বছর আমরা নির্বাচন কমিশনের দায়িত্ব পেয়েছি। আমরা আশা করছি সমিতিকে একটি গ্রহণযোগ্য এবং স্বচ্ছ নির্বাচন উপহার দিতে পারব। তিনি শান্তিপূর্ণ ও স্বত্ব নির্বাচন উপহার দেওয়ার জন্য সমিতির সকল সদস্যদের কাছে সহযোগিতা কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital