শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহতলী গরুর বাজার পরির্দশনে সোহেল রুশদী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৬ জুন, ২০২৩, ১০:০০ পিএম
শাহতলী গরুর বাজার পরির্দশনে সোহেল রুশদী

 চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউপি’র ঐতিহ্যবাহী শাহতলী গরুর বাজার পরির্দশন করা হয়েছে।

২৬জুন (সোমবার) বিকাল ৪টায় শাহতলী গরুর বাজার পরিদর্শন করেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

পরিদশনকালে সুষ্ঠু ও শান্তিপুন পরিবেশে গরুর বাজার এর কাযক্রম সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। এর জন্য তিনি চাঁদপুর মডেল থানা পুলিশ ,জিআরপি পুলিশ,নিরাপত্তা পুলিশ,গ্রাম পুলিশকে ধন্যবাদ জানান ।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার এসআই কুদ্দুস ও এস আই মিজান, বগুরা হোটেল মম ইনার ম্যানেজার মো: রুবেল রুশদী, বাজারের ইজারাদার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো: মোস্তফা গাজী (ভান্ডারী),ইউপি মেম্বার ফারুক সরকার ,ইউপি বিল্লাল হোসেন খান ,সাবেক মেম্বার সফিক কারী,স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ নেতৃবৃন্দসহ  অন্যান্যরা।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital