শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মৈশাদী ইউনিয়নের ৭৪২ জন অসহায় পেল প্রধানমন্ত্রীর উপহারের চাল

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৩০ জুন, ২০২৩, ১০:৪০ পিএম
মৈশাদী ইউনিয়নের ৭৪২ জন অসহায় পেল প্রধানমন্ত্রীর উপহারের চাল
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় শিক্ষামন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে সহায়তার অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে ঈদ স্পেশাল ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ জুন) ইউনিয়ন পরিষদের গোডাউনে ইউনিয়নের ৭৪২ জন অসহায় হতদরিদ্র লোকজনের মাঝে ১০কেজি হারে এ চাল বিতরণ করা হয়। ট্যাগ অফিসার ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে চাল বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন মাধ্যমে দেশব্যাপি অসহায় দরিদ্র লোকজনকে সহযোগিতা করে আসছেন। এখানে আপনারা সবাই কোন না কোন মাধ্যমে এ সহযোগিতা পেয়ে আসছেন। একটু হলেও উপকৃত হচ্ছেন। সামনে সংসদ নির্বাচন। আপনারা প্রাপ্ত সহযোগিতার প্রতিদান হিসেবে বর্তমান সরকারকে আবারো ভোট দিবেন। প্রধানমন্ত্রীসহ আমাদের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি আপার জন্য দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নাফিজা আনজুম প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital