শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফার্মগেটে ট্রাফিক পুলিশ সদস্য খুন

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শনিবার, ১ জুলাই, ২০২৩, ২:৩২ পিএম
ফার্মগেটে ট্রাফিক পুলিশ সদস্য খুন

ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার পর রাজধানীর ফার্মগেট এলাকায় এক ট্রাফিক পুলিশ সদস্য খুন হয়েছেন। নিহতের নাম মো. মনিরুজ্জামান। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

আজ শনিবার ভোরে ফার্মগেটের সেজান পয়েন্ট মার্কেটের সামনে মনিরুজ্জামান খুন হন। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করেন। ট্রাফিক পুলিশ সদস্য নিহতের বিষয়টি ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, তিনি কীভাবে খুন হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ছিনতাইকারীদের হাতে তিনি নিহত হয়েছেন।

আজিমুল হক জানান, ‘একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। তবে তাঁকে হত্যার কারণ এখনো জানা যায়নি। আমাদের পুলিশ সদস্যরা বিষয়টি নিয়ে কাজ করছেন। পুলিশের ধারণা, তিনি ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা গেছেন।’

Model Hospital

ট্রাফিক পুলিশ সদস্য মনিরুজ্জামান ঈদের ছুটি শেষে আজ শনিবার ভোরে ঢাকায় ফিরেছেন। তাঁর গ্রামের বাড়ি শেরপুরে। ট্রেনে করে ঢাকায় এসে তেজগাঁও রেলস্টেশনে নামেন তিনি। এরপর তিনি পায়ে হেঁটে ফার্মগেটের দিকে আসছিলেন। পথে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে তিনি খুন হন।

তেজগাঁও থানার পুলিশ জানিয়েছে, মনিরুজ্জামানের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে তারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital