শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২ জুলাই, ২০২৩, ৭:০১ পিএম
চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠন এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
২জুলাই (রবিবার) সকাল সাড়ে ১১টায় চান্দ্রা বাজার নূরীয়া ফাজিল ডিগ্রি মাদরাসা মিলনায়তনে চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠন এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো: আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বক্তব্যে বলেন, চান্দ্রা আসার পথে দেখলাম এখানে একটি খাল রয়েছে। খালটি অনেকে অবৈধ দখল করে ভরাট করছে ও বাড়ির ময়লা আবর্জনা খালে ফেলছে। এতে পরিবেশ দূর্ষিত হচ্ছে। তিনি বলেন, আমি চান্দ্রা বাজার মানব কল্যান সংগঠনেরর সাফলতা কামনা করছি। জেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রতিবন্ধীদের হুইল চেয়ার দেওয়া হয়েছর। আমাদের আরো কিছু হুইল চেয়ার রয়েছে, চাহিদা পেলে সেগুলো দিব। দেশের অর্থনীতি বর্তমানে অনেক উন্নত হয়েছে।
তিনি বলেন, চাঁদপুরে ২শ ৫০টির মত সংগঠন আছে।সরকারের পাশাপাশি সংগঠনগুলো কাজ করছে। এ সংগঠনগুলোর মানবিক কাজের পাশাপাশি পরিবেশের রক্ষার জন্য কাজ করলে পরিবেশ ভালো থাকবে।পুকুরগুলো পরিস্কার পরিচ্ছন্ন করে রাখে, বৃক্ষরোপন করে সচেতনতা মূলক কার্যক্রম করা যায়। কিছু কাজ করতে গেলে ঝুঁকি আছে। এখনকার মুরব্বীদের সাথে  নিয়ে কাছ করলে সাফল্য আসবে। এ সংগঠন অনেক মানবিক কাজ করেছে। সংগঠনের কাজের জন্য অনেকে উপকৃত হয়েছে।
তিনি আরো বলেন, আমাদের যে ন্যাশনাল কারিকুলাম রয়েছে, তাতে প্রযুক্তিগত শিক্ষা রয়েছে। আমরা প্রয়ুক্তিতে অনেকদূর এগিয়েছি। এ মাদ্রাসায় ৪তলা ভবন হয়েছে । দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ভবন নির্মাণ করা হয়েছে। তাই আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে। আমাদের সময় আমরা অনেক কষ্ট করে পড়াশুনা করেছি। সেই অবস্থা থেকে বর্তমান সময় অনেক উন্নত হয়েছে। আগে একটা চিঠি পাঠাতে অনেক সময় লাগত, এখন সে বার্তাটি মিনিটের মধ্যে চলে আসে। আর সব সম্ভব হয়েছে প্রয়ুক্তির কারনে। রাস্তাঘাট সবকিছু উন্নত হয়েছে।
আমাদের দেশে মানু্ষ বৃদ্ধির সাথে সাথে চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। আমাদের খাদ্য চাহিদাও বাড়ছে। মানুষ বাড়ার কারনে চাষের জমি কমে যাচ্ছে। তাই ফসল বহুমূখী করণ করতে হবে। প্রযুক্তির উন্নয়নের কারনে মাছ চাষ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ তৈরির কারিগর হতে হবে আপনাদের। প্রায় ১৬কোটি মানুৃষ মিলে আমাদের দেশ।
মাওলানা মো: ছালাউদ্দিন চাঁদপুরী’র পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি বক্তব্যে বলেন, এ মানবিক সংগঠনের নামের সাথে কাজের মিল পেয়েছি। এ রকম আয়োজন গ্রামে খুবই প্রসংশনীয়। আপনাদের এ অনুষ্ঠান থেকে অনেকে উদ্ধুদ্ধ হবে। আপনারা এ সংগঠনের মাধ্যমে করোনার সময় মানুষের জন্য কাজ করেছেন। আপনার মেধাবীদের পড়াশুনার জন্য সহায়তা করেছেন। এতিমদের জন্য পোষাক বিতরণ করেছেন। আপনাদের এ উদ্যোগকে স্বাগত জানাই। মানুষের কল্যানে কাজ করা ভাগ্যের ব্যাপার। ডিসি স্যার খুবই মানবিক অফিসার। তিনি মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। সদর এসিল্যান্ড অনেক জনবান্ধব। আমরা সংগঠনের কাজকে স্যালুট জানাই।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য চান্দ্রা বাজার নূরীয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ টি এম মোস্তফা হামিদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,  চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের সভাপতি কাজী মোসলেহ উদ্দিন মিশু, ১২নং চান্দ্রা ইউপি চেয়ারম্যান মো: খানজাহান আলী কালু পাটওয়ারী, গাজীপুর হরিপুর নেছারীয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ খান, চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ (জিন্নাহ), চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আওলাদ হোসেন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: নজীর মিয়াজী অপু, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শাহজালাল পাটওয়ারী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি) ও সদর ইউএনও (ভারপ্রাপ্ত) মো: হেদায়েত উল্ল্যাহ।
অনুষ্ঠানে  অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, ব্যাংকার মোঃ আনিছুর রহমান পাটওয়ারী, মোঃ সাহাবুদ্দিন পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন শেখ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তালহা ফারুকী সঞ্জয় পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাব্বির মিয়া, বিশিষ্ট সমাজসেবক মোঃ ইউসুফ গাজী, বিশিষ্ট সমাজসেবক
মোঃ ইসমাইল পাটওয়ারী, সৌদি প্রবাসী ও ব্যবসায়ী মোঃ নেছার বেপারী, চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ খলিলুর রহমান পাটওয়ারী, সহকারী শিক্ষক মোঃ সুলতান মাহমুদ রাসেল, সহকারি শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মোঃ ফাহিমুল ইসলাম শশি, বিশিষ্ট সমাজসেবক ও চাকুরীজীবি মোঃ সোলাইমান পাটওয়ারী বাপ্পি, চান্দ্রা ইউপি ছাত্রলীগের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আতাউর রহমান রাজু পাটওয়ারী।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চান্দ্রা নুরিয়া ফাযিল মাদ্রাসার আরবী প্রভাষক হযরত মাওঃ সালাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জসিম মিয়াজী, মোঃ রফিকুল ইসলাম পাটওয়ারী, মোঃ সেলিম পাটওয়ারী, কুয়েত প্রবাসী মোঃ হান্নান জমাদার, বিশিষ্ট ব্যবসায়ী,মোঃ নুরে আলম, বাহারাইন প্রবাসী।মোঃ নাছির গাজী, প্রবাসী মোঃ হাবিবুল্লাহ বাহার, প্রবাসী মোঃ খোকন জমাদার, চাকুরীজীবী মোঃ খোরশেদ আলম মিন্টু, প্রবাসী মোঃ সামছুল হক পাটওয়ারী, বিশিষ্ট সমাজসেবী মোঃ আবু হাছানাত মুকুট চৌধুরী, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক মাওলানা আহম্মদ উল্ল্যাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মো: ইউসূৃফ শেখ, বীর প্রতীক মো: বাচ্চু পাটওয়ারী, চান্দ্রা ইউপির ১নং ওয়ার্ড মেম্বার খাজা আহম্মদ পাটওয়ারীসহ ইউপি সদস্যবৃন্দ, সংগঠনের সদস্যবৃন্দ ও মাদরাসার শিক্ষকবৃন্দ।
শুরুতেই মাদরাসার ও চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠন পক্ষ থেকে প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, বিশেষ অতিথি চাঁদপুর সদর।সহকারি কমিশনার (ভূমি) ও সদর ইউএনও (ভারপ্রাপ্ত) মো: হেদায়েত উল্ল্যাহ, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান ও ক্রেস্ট প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে অন্ধ হাফেজদের মাঝে নগদ অর্থ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠন এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো: আনোয়ার হোসেন খান। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

৩০ বছর ধরে গাছ লাগিয়ে গ্রামের সড়কের চিত্র বদলে দিলেন মসজিদের ইমাম রেজাউল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৯ পিএম
৩০ বছর ধরে গাছ লাগিয়ে গ্রামের সড়কের চিত্র বদলে দিলেন মসজিদের ইমাম রেজাউল

মসজিদে ইমামতির পাশাপাশি প্রায় ৩০ বছর ধরে বৃক্ষরোপণ করে আসছেন ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের মো. রেজাউল কিবরিয়া বাবুল। নিজের অর্থ ও উদ্যোগে বিভিন্ন সড়কের পাশে হাজার হাজার গাছের চারা রোপণ ও পরিচর্যা করে গড়ে তুলেছেন সবুজের আবরণ। তার লাগানো সারি সারি তালগাছে বদলে গেছে গ্রামের একটি সড়কের চিত্র।

স্থানীয়দের কাছে রেজাউল কিবরিয়া বাবুল একজন ইমাম হিসেবে পরিচিত হলেও বৃক্ষপ্রেমী হিসেবেও রয়েছে তার আলাদা পরিচিতি। তিনি ওমরপুর ইউনিয়নের কালাপানিয়া বাজার বাইতুল মামুর জামে মসজিদের ইমাম। ইমামতির পাশাপাশি অবসর সময়ে গাছ লাগানো ও পরিচর্যায় নিজেকে নিয়োজিত রাখেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন দশক আগে বৃক্ষরোপণের উদ্যোগ নেন রেজাউল কিবরিয়া। ১৯৯৩-৯৪ সালের দিকে পৈতৃক সম্পত্তি বিক্রি করে প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে ভুঁইয়ারহাট এলাকায় একটি নার্সারি গড়ে তোলেন। সেখান থেকে উৎপাদিত ও সংগ্রহ করা বিভিন্ন জাতের গাছের চারা এলাকার সড়কের পাশে রোপণ করতে শুরু করেন। একই সঙ্গে মাইকিং করে স্থানীয়দের গাছ লাগাতে উৎসাহিত করতেন।

তার লাগানো গাছের মধ্যে রয়েছে তাল, ফলজ ও বিভিন্ন ঔষধি গাছ। ওমরপুর গ্রামের বাউল সড়কের দুই পাশে প্রায় দুই দশক আগে লাগানো তালগাছগুলো এখন বড় হয়ে সারি সারি দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখলে পুরো সড়কটি যেন সবুজে ঘেরা একটি প্রাকৃতিক পথ। গাছের ছায়ায় পথচারী ও কৃষকেরা স্বস্তি পান। স্থানীয়দের পাশাপাশি বাইরের লোকজনও এখন এই সড়কের সৌন্দর্য দেখতে আসেন।

Model Hospital

শুধু বাউল সড়ক নয়, ওমরপুর ইউনিয়নের আরও কয়েকটি সড়কের পাশেও গাছ লাগিয়েছেন তিনি। চারা রোপণের পর নিয়মিত সেগুলোর পরিচর্যাও করেন। অনেক গাছ নষ্ট হয়ে গেলেও বৃক্ষরোপণের কাজ থেকে পিছিয়ে যাননি তিনি।

স্থানীয়দের মতে, সরকারি কোনো প্রকল্পের অপেক্ষায় না থেকে একজন ইমামের ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন ধরে গাছ লাগানোর এই প্রচেষ্টা শুধু একটি সড়কের সৌন্দর্যই বদলায়নি, বরং স্থানীয়দের মধ্যেও বৃক্ষরোপণের আগ্রহ তৈরি করেছে।

স্থানীয় বাসিন্দা শাহজাহান, লিটন, আলমগীর ও যুবক তুহিন জানান, বাউল সড়কের দুই পাশে এখন শত শত তালগাছ রয়েছে। গাছগুলো বড় হয়ে ওঠায় সড়কটির সৌন্দর্য অনেক বেড়েছে। বিকেল ও সন্ধ্যায় স্থানীয়রা সেখানে সময় কাটান। দূর-দূরান্ত থেকেও অনেকে এই সড়কের সৌন্দর্য দেখতে আসেন। রেজাউল কিবরিয়ার উদ্যোগ দেখে তারাও নিজেদের জায়গায় বেশি করে গাছ লাগাতে উৎসাহিত হয়েছেন।

রেজাউল কিবরিয়া বাবুল বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আল্লাহর সন্তুষ্টির আশায় আমি প্রায় তিন দশক ধরে গাছ লাগিয়ে আসছি। ১৯৯৩-৯৪ সালে এ কাজ শুরু করি। এ পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রায় ৫০ থেকে ৬০ হাজার গাছের চারা লাগিয়েছি। এর মধ্যে তালগাছের বীজ ও চারা রয়েছে প্রায় ২৫ থেকে ৩০ হাজার।’

তিনি বলেন, সব গাছ টিকিয়ে রাখা সম্ভব হয়নি। তবে গাছ লাগানোর কাজ থেকে কখনো সরে আসেননি। বর্তমানে নিজে নার্সারিতে চারা উৎপাদনের সময় না পাওয়ায় ঝালকাঠির স্বরূপকাঠি থেকে বিভিন্ন ধরনের চারা সংগ্রহ করে রোপণ করছেন।

তালগাছ লাগানোর বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতের ঘটনা বেড়ে যাওয়ায় তালগাছ লাগানোর ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। পাশাপাশি বন বিভাগের পরামর্শও নিয়ে থাকেন।

রেজাউল কিবরিয়া আরও বলেন, ‘আমি গাছ লাগানোকে সদকায়ে জারিয়া হিসেবে দেখি। একটি গাছ শুধু বর্তমান প্রজন্মের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও ছায়া, সৌন্দর্য ও উপকারের উৎস। যতদিন বেঁচে থাকব, ততদিনই গাছ লাগানোর এই কাজ চালিয়ে যেতে চাই।’

তার ভাষ্য, গ্রামের প্রতিটি সড়ক ও আশপাশের এলাকা সবুজে ভরে তোলাই তার লক্ষ্য। একই সঙ্গে তরুণদের খারাপ অভ্যাস থেকে দূরে রাখতে ফল ও ফুলের বাগান করার আহ্বান জানান তিনি।

রেজাউল কিবরিয়ার দীর্ঘদিনের উদ্যোগের বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, ‘গাছ লাগানো অবশ্যই একটি ভালো উদ্যোগ। রেজাউল কিবরিয়া সাহেবের দীর্ঘদিনের এ কাজের বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে এ বিষয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব।’