শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অধিকার বঞ্চিত মানুষের তাগিদেই আজ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে : জয়নাল আবদিন

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ৯:৩০ পিএম
অধিকার বঞ্চিত মানুষের তাগিদেই আজ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে : জয়নাল আবদিন
ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ৩ জুলাই ২০২৩ ঈদগাহ্ ফেরিঘাট  সংলগ্ন বি আই ডব্লিউ  টি এ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ  চাঁদপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা শেখ মোঃ জয়নাল আবদিন। তিনি তার বক্তব্যে বলেন দেশের রাজনীতি যখন অভিভাবক শূন্যতায় ভুগছে ঠিক সেই মুহূর্তে পীরসাহেব চরমোনাই দেশ ও জাতির স্বার্থে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
ক্ষমতাসীনদের রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও ভোটাধিকার হরণের বিষয়ে, বিরোধী মতের সকলকে নিয়ে জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরির আহবান জানান।
অধিকার বঞ্চিত মানুষের তাগিদে আজ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমির পীরসাহেব চরমোনাই এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছেন। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে অবশ্যই আমাদের ভোটাধিকার ফিরিয়ে আনতে পারব ইনশাআল্লাহ।
স্বাধীনতার ৫২ বছরে সকল দলের চরিত্র আজ দেশবাসীর সামনে পরিষ্কার, নতুন করে বলার কিছু নেই। তাই জাতি এখন নোংরা ও কলুষিত রাজনীতি থেকে মুক্তি চায়, মানুষের অধিকার আদায়ে জাতি এখন রাজনীতিতে গুণগত পরিবর্তন চায়।
বিগত সকল সরকারই জাতিকে সুষ্ঠ ও পেয়ার নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। “তাই জাতীয় নির্বাচনের পূর্বে জাতীয় সরকার গঠন করে সংসদ ভেঙ্গে দিয়ে প্রধানমন্ত্রী  জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জাতীয় সরকারে নিবন্ধিত সকল দলের প্রতিনিধিদের অংশগ্রহণ থাকবে। যাতে নির্বাচনের পরে কোন অভিযোগ দায়ের করার সুযোগ না থাকে।
দেশবাসীর আকাঙ্ক্ষা প্রভাব মুক্ত পেয়ার একটি নির্বাচন। দেশের সব ভালো মানুষ এখন ইসলামী আন্দোলনের সাথে ঐক্যবদ্ধ হচ্ছে। তাই আগামী নির্বাচন যদি প্রভাব মুক্ত ও পেয়ার নির্বাচন হয় তাহলে  ইসলামী আন্দোলন বাংলাদেশ চমক দেখাবে ইনশাআল্লাহ।
শাখা সভাপতি মোহাম্মদ আবুল বাশার বেপারীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতি মানসুর আহমাদ, চাঁদপুর  সদর উপজেলার সভাপতি ডাঃ বেলাল হোসাইন, জেলার সম্মানিত সদস্য হাফেজ মাওলানা নাসির উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্য শেষে প্রধান অতিথি বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৩-২৪ সেশনের জন্য সভাপতি মোঃ আবুল বাশার বেপারী সেক্রেটারি মোঃ হারুনুর রশিদ মিয়াজি সহ একুশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। পরিশেষে দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ সহ দোয়া মুনাজাতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital