শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নতুন কোন করারোপ ছাড়াই

হাজীগঞ্জ পৌরসভার ১১৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৫ জুলাই, ২০২৩, ৭:২০ পিএম
হাজীগঞ্জ পৌরসভার ১১৫ কোটি টাকার বাজেট ঘোষণা

হাজীগঞ্জ পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের জন্য নতুন কোন করারোপ ছাড়াই প্রায় ১’শ ১৫ কোটি ৪ লক্ষ ১ হাজার ৫’শ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (৫ জুলাই) বিকেলে পৌরসভা কক্ষে সাংবাদিক ও সুধী সমাবেশে চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন পৌর মেয়র আঃ সঃ মঃ মাহবুব-উল আলম লিপন।

এবারের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২৮ কোটি ৭১ লাখ ২১ হাজার ২৫০ টাকা এবং ব্যয় ২৭ কোটি ৬১ লক্ষ ৬৫ হাজার টাকা।

উন্নয়ন আয় ধরা হয়েছে ৮৬ কোটি ৩২ লাখ ৮০ হাজার ২৫০ টাকা এবং ব্যয় ৮২ কোটি ৬৭ লক্ষ ৭৫ হাজার টাকা।

Model Hospital

বাজেটে ব্যয় ধরা হয়েছে ১’শ ১০ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা। উদ্বৃত্ত থাকবে ৪ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৫’শ টাকা। যা গত অর্থ বছরের (২০২০-২০২১) চেয়ে ১ কোটি ৮৭ লাখ ৬ হাজার ২৫০ টাকা বেশি।

২০২২-২৩ অর্থবছরে মোট বাজেট ছিল ১শ ১৪ কোটি ৪ লক্ষ ১ হাজার ৫’শ টাকা। এর মধ্যে রাজস্ব বাজেট ছিল ২৮ কোটি ৭১ লক্ষ ২১ হাজার ২শ’ ৫০ টাকা এবং উন্নয়ণ বাজেট ছিল ৮৬ কোটি ৩২ লক্ষ ৮০ হাজার ২’শ ৫০ টাকা।

বাজেট ঘোষণার পূর্বে পবিত্র কোরআন তেলওয়াত করেন পৌর বাস টার্মিনাল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাও. ফয়সাল আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, কর নির্ধারক মো. আবু ইউছুফ। টিএলসিসি সদস্য মো. ইকবালুজ্জামান ফারুক ও ডা: পেয়ারা বিল্লাল।

পৌর বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমনের উপস্থাপনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্যানেল মেয়র-২ মো. আজাদ হোসেন মজুমদার ও প্যানেল মেয়র-৩ রোকেয়া বেগম, কাউন্সিলর মমতাজ বেগম মুক্তা, মাইনুদ্দিন মিয়াজী, আলাউদ্দিন মুন্সী, মো. নুরন্নবী সুমন তপদার, মো. শাহআলম, কাজী মনির হোসেন, হাজী কবির হোসেন কাজী, মো. বিল্লাল হোসেন, মো. শাহ আলমসহ সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital