শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কামাল হাজীর ঈদ শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ১:১১ পিএম
শাহমাহমুদপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কামাল হাজীর ঈদ শুভেচ্ছা বিনিময়
পবিত্র ঈদুল আযহার পরবর্তী সময়ে নিজ এলাকার জনগণ ও দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী।
ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন ইউনিয়নের মহামায়া বাজার, ঘোষেরহাট, শাহতলী, মোল্লার বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের খোঁজ খবর নেন এবং উক্ত এলাকার দলীয় নেতৃবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদ শুভেচ্ছা বিনিময়কালে মোঃ কামাল হাজী বলেন, আমি শাহমাহমুদপুর ইউনিয়নের সন্তান। এ এলাকার মাটি ও মানুষকে আমি অত্যন্ত ভালোবাসি। ভালোবাসি বিধায় আমি আপনাদের সাথে দেখা করার জন্য এসেছি। তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দেখে সবাই নৌকায় ভোট দেবেন। কেননা নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়। যা অন্য সরকারের আমলে এত উন্নয়ন হয়নি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন অপশক্তি আমাদেরকে ঠেকাতে পারবে না। আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবো। সেই লক্ষ্যে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের উন্নয়নকে অব্যাহত রাখতে সকলের সহযোগিতা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপিকে আবারো নির্বাচিত করতে হবে এবং করবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের শক্তি জনগণ। অর্জনের ধারাবাহিকতায় উন্নয়নশীল বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে, স্মার্ট বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সবার ঘরেই এখন ঈদের আনন্দ বইছে। বাংলাদেশ আওয়ামী লীগ ও মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির পক্ষ থেকে আমি শাহমাহমুদপুর ইউনিয়নবাসীকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।
এর আগে গত ঈদুল ফিতর পরবর্তী সময়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের করে পুরো ইউনিয়ন পদক্ষিণ করেন। এবং ইউনিয়নবাসীর সাথে কুশল বিনিময় করে তাদের খোঁজ খবর নেন। এছাড়াও দলীয় নেতাকর্মীসহ ইউনিয়নবাসীর সুখে দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital