শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পাঁচ দিনেও খোঁজ মেলেনি হাজীগঞ্জের নিখোঁজ স্কুলছাত্র ছায়েদের

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ১০:০৪ পিএম
পাঁচ দিনেও খোঁজ মেলেনি হাজীগঞ্জের নিখোঁজ স্কুলছাত্র ছায়েদের
সবে মাত্র ৫ ম শ্রেনিতে পড়ে আবু ছায়েদ। বয়স বড় জোর ১০ বছর। নিখোঁজের দিন গত রোববাব ( ২ জুলাই ) দুপুরের পরে  বলাখাল রেল ষ্টেশান এলাকায় দেখেছে তার সহপাঠীরা। ইতিমধ্যে সকল আত্বীয়-স্বজনের বাড়ি খোঁজ করা শেষ কিন্তু হদিস মেলেনি ছায়েদের।
গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে সে। একমাত্র পুত্র আর বড় সন্তানকে হারিয়ে পাগল প্রায় কাঠ মিন্ত্রী বাবা মো: কাউসার গাজী আর গৃহিনী মা নাসরিন বেগমের। তাঁর ছেলে কি সত্যি নিখোঁজ আছে নাকি কোন অনাকাঙ্গিত দুর্ঘটনা ঘটতে পারে এ নিয়ে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন এই দম্পত্তি। এ নিয়ে পরের দিন সোমবার (৩ জুলাই ) ছায়েদের বাবা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরী করেছেন যার নং ১৭৬/ তারিখ ৩/৭/২০২৩ খ্রি: ।
খোঁজ নিয়ে জানা যায়,  আবু ছায়েদ হাজীগঞ্জ পৌরসসভাধীন পৌর ২ নং ওয়ার্ডের পশ্চিম বলাখাল বেপারী বাড়ির কাউসার গাজীর একমাত্র পুত্র সন্তান। সে স্থানীয় উচ্চগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির শিক্ষার্থী।
গত ২ জুলাই (রোববার) দুপুরের কিছু আগে খাবার খাওয়া শেষে লাল বার্মিজ জুতা, লুঙ্গি আর লাল একটি গেঞ্জি পড়ে রাস্তার দিকে ঘুরতে বা হাটতে বেরিয়ে যায়। এর পর থেকে এ সংবাদ লিখা পর্যন্ত নিখোঁজ রয়েছে শিশুটি।
শিশুটির বাবা কাউসার গাজী কান্না জড়িত  জানান, ছেলেটি বাড়িতে ছিলো। তার সাথের কয়েকজন নিখোঁজের দিন দুপুরে বলাখাল রেল ষ্টেশানে দেখেছে বলে জানায়। সেখান থেকে নাকি সে রেলে উঠে চট্টগ্রামের দিকে ভূলে চলে গেছে কিছু বুঝিনা। নিখোঁজের দিনই রাতে আমি লাকসাম পাহাড়তলীসহ কয়েকটি রেল ষ্টেশানে গিয়ে ছেলেটিকে তন্য তন্য করে খুঁজেছি।
ছেলেটি দেখতে ফর্সা,মুখমন্ডল একটু লম্বাটে, পায়ের পাতায় কাটা দাগ রয়েছে। কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির দেখা পেলে ০১৮২২-৮৫৪৭৭৮ (বাবা) ও ০১৮৩০-০১৮৩১৮ (দাদী) এই নাম্বারে জানানো জন্য অনুরোধ করেছেন ছেলেটির বাবা।
নিখোঁজ ছেলেটি উদ্ধারে অগ্রগতি কি জানতে চাইলে তদন্ত কর্মকর্তা  ও হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক মেসবাহুল আলম চৌধুরী জানান, শিশুটিকে  উদ্ধারের বিষয়ে বিভিন্ন থানায় ম্যাসেজ দেয়াসহ কাজ চলমান রয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital