শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জেলা ছাত্রলীগের সভাপতির দাবী কমিটি দেয়া হয়নি

ছাত্রলীগের হাজীগঞ্জ উপজেলা ও পৌর কমিটি ঘোষণার গুঞ্জনে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ৮:১১ পিএম
ছাত্রলীগের হাজীগঞ্জ উপজেলা ও পৌর কমিটি ঘোষণার গুঞ্জনে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণার গুঞ্জনে ছাত্রলীগের একাংশ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ তুলে নেয়ার পর পুলিশ ব্যারিকেড সরিয়ে নিচ্ছেন। পাশে সড়কে টায়ারে জ্বলা আগুন নিভাতে পানি ঢালছেন এক পুলিশ সদস্য।

হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণার গুঞ্জনে ছাত্রলীগের একাংশ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে।

শুক্রবার বিকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ মিডওয়ে হসপিটাল সংলগ্ন এলাকায় ঘন্টাব্যাপী সড়ক অবোরধ করে বিক্ষোভকারীরা। পরে জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিয়াজীর বরাদ দিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সড়ক অবোরধে ছাত্রলীগের উপজেলা ও পৌরসভার একাধিক পদ প্রাথীকে দেখা গেছে। উপেজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটিতে কয়েকজনের নাম রয়েছে বলে গুঞ্জন উঠে। সড়ক অবোরধে শতাধিক যানবাহন ও সহস্রাধিক যাত্রী দুর্ভোগে পড়ে। এসময় নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধদের পায়ে হেটে যেতে দেখা গেছে।

হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নজরুল ইসলাম বলেন, ছাত্রলীগের কোন কমিটি ঘোষণা হয়নি। বিষয়টি নিশ্চিত করার পর সড়ক অবোরধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

Model Hospital

এপ্রসঙ্গে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিয়াজী বলেন, হাজীগঞ্জ উপেজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি দেয়া হয়নি। কবে নাগাদ নতুন কমিটি ঘোষণা হতে পারে জানতে চাইলে তিনি বলেন, সাধারণ সম্পাদকসহ বৈঠকে বসে সিদ্ধান্ত নেয়া হবে ।

হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণার গুঞ্জনে ছাত্রলীগের একাংশ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ তুলে নেয়ার পর পুলিশ ব্যারিকেড সরিয়ে নিচ্ছেন। পাশে সড়কে টায়ারে জ্বলা আগুন নিভাতে পানি ঢালছেন এক পুলিশ সদস্য।

চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন উঠাননি।

এদিকে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় লিখেন “প্রেস নোট দিয়ে কমিটি দিয়ে ছাত্রলীগকে আর বিতর্ক করবেন না। সম্মেলনের মাধ্যমে কমিটি দিন। আমরা সাবেক ছাত্রলীগ আপনাদের পাশে থেকে সহযোগিতা করবো। হাজার হাজার ছেলেদের আবেগ অংকুরে নষ্ট করবেন না। দ্রুত মাননীয় এমপি মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম স্যারের পরামর্শে সাংগঠনিক নিয়মে কমিটি দিন”।

তবে ছাত্রলীগের হাজীগঞ্জ উপজেলা ও পৌর কমিটি ঘোষণার গুঞ্জনে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। প্রবীণ রাজনীতিবিদরা মনে করেন এটি বড় ধরণের সংঘাতে পরিণত হতে পারে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital