শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান

আলেম ওলামাদের প্রতি দরদ রয়েছে শেখ হাসিনার : এম ইসফাক আহসান সিআইপি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ৯:০১ পিএম
আলেম ওলামাদের প্রতি দরদ রয়েছে শেখ হাসিনার : এম ইসফাক আহসান সিআইপি

এম ইসফাক আহসান সিআইপি বলেছেন, প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা ইসলাম ও আলেম সমাজের কল্যাণে যা করেছেন অতিতে অন্য কোনো সরকার তা করেনি। আলেম ওলামাদের প্রতি দরদ রয়েছে শেখ হাসিনার।

শুক্রবার ৭ জুলাই বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লতুরদি ইসহাকিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে এন টিবিতে পবিত্র কোরআান তেলওয়াতকারী হাফেজ মো. মোবারক করিম এর সংবর্ধনা ও হালিমাতুস সাদিয়া (রাঃ) মডেল মহিলা মাদ্রাসার আয়োজনে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এম ইসফাক আহসান সিআইপি এসব কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন মাদ্রাসার স্বীকৃতিদান, জেলা-উপজেলায় মনোরম মডেল মসজিদ, শিক্ষকসহ মক্তব, আলেমদের সম্মান প্রতিষ্ঠা ও কল্যাণে একমাত্র যে সরকার আন্তরিকভাবে কাজ করেছেন তিনি হলেন জননেত্রী শেখহাসিনার সরকার। সরকার আলেম ওলামাদের যথাযত সম্মান দিয়েছেন এবং আলেমদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, আমাদের সন্তানদের আরো বেশি করে দ্বিনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। দ্বিনি শিক্ষার্থীদের যে কোন সমস্যায় আমার সবধরনের সহযোগীতা থাকবে ইনশাাল্লাহ।

Model Hospital

তিনি বলেন, আধুনিক সমৃদ্ধ দেশ গড়তে আলেম ওলামাদের গুরুত্ব পূর্ণভূমিকা রয়েছে তাই আলেম ওলামাদেরকে সম্মান করা আমাদের দাযিত্ব ও কর্তব্য।

ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ এর সভাপতিত্বে ও মাওলানা ইসমাইল হোসেনের পরিচালনায় ওয়াজ করেন প্রধান মেহমান ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা মোশতাক ফয়েজী পীর।

সংবর্ধনা অনুষ্ঠানে দ্বিনি শিক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এম ইসফাক আহসান সিআইপি। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital