শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে লতরদী সুপ্ত প্রতিভা গোল্ড কাপ ফুটবল টূর্ণামেন্টের ট্রফি প্রদান

অপ্রয়োজনে মোবাইল ছেড়ে মাঠে খেলাধুলা করা অনেক ভালো :  এম ইসফাক আহসান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ৯:১৬ পিএম
অপ্রয়োজনে মোবাইল ছেড়ে মাঠে খেলাধুলা করা অনেক ভালো :  এম ইসফাক আহসান

মতলব উত্তর উপজেলায় লতরদী সুপ্ত প্রতিভা গোল্ড কাপ ফুটবল টূর্ণামেন্ট ২০২৩ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

৭ জুলাই বিকালে সাতানী লতরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা আয়োজন করে লতরদী গ্রামের যুবসমাজ।

ফাইনাল ম্যাচে অংশ গ্রহণ করে ভাই বন্ধু একাদশ বনাম রয়েল স্টার একাদশ। ২-১ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়েছে ভাই বন্ধু একাদশ। ম্যান অব দ্য ম্যাচ হয়েছে মো. মাসুদ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন, বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এম ইসফাক আহসান সিআইপি।

Model Hospital

সাবেক ইউপি সদস্য ইসহাক মোল্লার সভাপতিত্বে ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সদস্য সাইফুল সরকারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন রুহুল, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি অ্যাড. জসিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা প্রভাষক মেহেদী মাসুদ প্রমুখ।

প্রধান অতিথি এম ইসফাক আহসান বলেন, ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, মাদক ছেলে মাঠে চল। এই স্লোগানে আমাদের যুবসমাজকে চলা উচিৎ। কারণ বর্তমান সময়ে অধিকাংশ যুবকরাই মোবাইল আসক্ত হয়ে গেছে। অপ্রয়োজনে মোবাইল ছেড়ে মাঠে খেলাধুলা করা অনেক ভালো।

তিনি আরও বলেন, দেশের ক্রীড়া উন্নয়নে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছে। যা উপজেলা পর্যায়ও পৌছে গেছে। তাই আমি বলব লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাবেন। আমি সার্বিক সহযোগীতা করব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital