বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শাহরাস্তি থানা পুলিশের অভিযানে সরঞ্জামসহ একজনকে আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ১০:৩০ পিএম
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শাহরাস্তি থানা পুলিশের অভিযানে সরঞ্জামসহ একজনকে আটক

চাঁদপুরের শাহরাস্তিতে ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে সরঞ্জামসহ একজনকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার (৬ জুলাই) রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন এর নির্দেশনায় এস আই নাজমুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সূচিপাড়া ব্রীজ সংলগ্ন নির্মাণাধীন ওয়াকওয়ে কোল ঘেঁষে চাঁদপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মৃত ইয়াকুব আলীর ছেলে মোবারক হোসেন (৫০) কে আটক করা হয়।

পরে এদিন রাতেই আটককৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১৫ (১)(খ) ধারায় শাহরাস্তি থানায় নিয়মিত মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, আটককৃত আসামীসহ পলাতক অজ্ঞাতনামা আসামীগণ ড্রেজার দিয়ে ঘটনাস্থল হইতে অবৈধভাবে বালু উত্তোলন করে সরকারী প্রকল্পের অধীন নির্মানাধীন ওয়াকওয়ের ক্ষতি করাসহ কার্যকারীতা ব্যাহত করে আসছে।

Model Hospital

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যানয় অজ্ঞাতনামা আসামীগণ পালিয়ে যায়। এসময় একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশের। অভিযানে ২টি মেশিন এবং ১২টি নীল রঙ্গের প্লাস্টিকের ড্রামের সমন্বয়ে কাঠ ও লোহার ফ্রেমে নির্মিত মিনি ড্রেজার জব্দ করেন থানা পুলিশ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital