শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বন্ধ হলো চাঁদপুর বড়স্টেশনে যানবাহন পার্কিং এর নামে চাঁদা আদায়

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ৯ জুলাই, ২০২৩, ১১:০৮ পিএম
বন্ধ হলো চাঁদপুর বড়স্টেশনে যানবাহন পার্কিং এর নামে চাঁদা আদায়
চাঁদপুরের অন্যতম পর্যটন কেন্দ্রে হচ্ছে বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্র (বড়স্টেশন মোলহেড)। এখানে চাঁদপুর জেলা এবং দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ন হাজার হাজার দর্শনার্থীরা আসে। দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে এখানে আসেন। মোলহেডে আসা দর্শনার্থীদের বহনকৃত যানবাহন থেকে একদল অসাধু লোকজন রেলওেয়ের লিজের নামে প্রকাশ্যে চাঁদা আদায় করে। গতি কয়েক দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হলে জেলা প্রশাসন তা আমলে নিয়ে বিষয়টি তদন্তের জন্য সদর উপজেলা (ভূমি) মো. হেদায়েত উল্যাহকে দায়িত্ব দেন। সেই আলোকে গতকাল রোববার দুপুর চাঁদা আদায়কারী লোকজনের ডেকে চাঁদা না উঠানোর জন্য নিষেধ করে দেয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গত মাসখানেক যাবৎ বড়স্টেশন মোলহেডে আসা যানবাহন থেকে সর্বোনিন্ম ৪০ টাকা থেকে যানবাহনের প্রকারভেদে সর্বোচ্চ ৬০০ টাকা করে আদায় করা হয়। দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা যানবাহন পাকিং এর টাকা বেশি জিজ্ঞেস করলে তাদের সাথে গালমন্দ করে টাকা আদায় করতো। চাঁদা আদায়কারীরা কম্পিউটারে ছাপানো রশিদ দিয়ে চাঁদা আদায় করতো। তাদের ছাপানো রশিদে লেখা ছিলো- বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্র রেলওয়ে গাড়ি পার্কিং ইজারাদার গোলাম হোসেন জুয়েল। তারা মোটরসাইকেল থেকে ৪০ টাকা, সিএনজি থেকে ১০০ টাকা, প্রাইভেট কার থেকে ২০০টাকা, হাইচ/নোহা থেকে ৩০০ টাকা, বাস/ট্রাক থেকে ৬০০ টাকা করে আদায় করতো। তাদের কাছে প্রায়ই নারী পর্যটকরা নাজেহাল হওয়ার খবর পাওয়া যায়।
মোলহেডে আসা দর্শনার্থীদের বহনকৃত যানবাহন থেকে রেলওেয়ের লিজের নামে চাঁদা আদায়ের একটি ভিডিও গতি কয়েক দিন পূর্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জেলা প্রশাসন তা আমলে নিয়ে বিষয়টি তদন্তের জন্য সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহকে দায়িত্ব দেন। সেই আলোকে রোববার দুপুর চাঁদা আদায়কারী লোকজনের ডেকে চাঁদা না উঠানোর জন্য নিষেধ করে দেয়। এঘটনায় দর্শনার্থীরা স্বস্তির নিশ্বাস ফেলে।
এদিকে উন্মুক্ত পর্যটনকেন্দ্রে পর্যটকদের কাছ থেকে টাকা আদায় ‘সম্পূর্ণ বেআইনি’ ও এক্তিয়ার বহির্ভূত চাঁদা আদায় বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিল মো. সফিকুল ইসলাম।
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ, বলেন চাঁদপুর বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্র (বড়স্টেশন মোলহেড) এ রেলওয়ে ইজারদার নামে যে চাঁদা আদায় করছে তারা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ তারা রেলওয়ে থেকে লিজ এনেছে, কিন্তু রেলওয়ে এখনো তাদের লিজ বুঝিয়ে দেয়নি। যতদিন পর্যন্ত রেলওয়ে কতৃপক্ষ লিজ বুঝিয়ে না দিবে ততদিন পর্যন্ত তাদের চাঁদা আদায় বন্ধ থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital