বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাদ্রাসা থেকে নিখোঁজ হাছান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৩:০৭ পিএম
মাদ্রাসা থেকে নিখোঁজ হাছান
চাঁদপুর কুমিল্লা রোড সংলগ্ন মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের বিপরীতে দারুল আজিজ ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ হাছান মাল (১৩) মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে হেফজ বিভাগের ছাত্র।
নিখোঁজ মোঃ হাছান মাল চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোঃ দুলাল মালের বাড়ির মোঃ ইয়াছিন মালের ছেলে।
পারিবারিক সূত্রে নিখোঁজ ছাত্রের বাবা মোঃ ইয়াছিন মাল জানান, মঙ্গলবার (১১ জুলাই) সকালে মাদ্রাসার মোহতামিম মাওঃ আবু ইউছুফ তাকে ফোন করে বলেন যে, তার ছেলে হঠাৎ মাদ্রাসা থেকে কাউকে কিছু না বলে ভোর ৫ টার সময় মাদ্রাসা থেকে নিখোঁজ হয়।
পড়ে তাকে আত্মীয়-স্বজন সহ অনেক খোঁজা খুজির পর না পেয়ে ছেলের শোকে তার মা বারবার অজ্ঞান হয়ে পড়েছে।
যদি কোন সু-হৃদবান ব্যক্তি ছেলেটির খোঁজ পেয়ে থাকলে মেহেরবানী করে নিম্ন ঠিকানায় পৌঁছে দেওয়া বা নিম্ন মোবাইল নাম্বারে যোগাযোগ করা জন্য অনুরোধ করেন তার পিতা মোঃ ইয়াছিন মাল।
সন্ধানপ্রার্থী মোঃ ইয়াসিন মাল
গ্রাম ও পোঃ আশিকাটি,
উপজেলাঃ চাঁদপুর সদর,
জেলাঃ চাঁদপুর।
মোবাইল নাম্বারঃ-01688420240

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital