শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৭:২৮ পিএম
ফরিদগঞ্জে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
বাবা স্টোক করে মারা গিয়েছে এক বছর পূর্বে। ছেলে  মাদ্রাসা থেকে বাড়িতে এসে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশু মাহি(৮) এর মৃত্যু হয়েছে। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে মা অজ্ঞান।
১২ জুলাই বুধবার দুপুরে উপজেলার পৌর এলাকার পশ্চিম বড়ালি এলাকার সরকার বাড়িতে এ ঘটনা ঘটেছে। শিশু মাহি  সরকার বাড়ির মৃত মামুনুর রশিদের মেঝ ছেলে।
জানা যায়, শিশু মাহি পূর্ব গাব্দের গাঁও বশির দীঘির পাড়ের দারুস্ সুন্নাত সিদ্দীকীয়া ফরিদীয়া মডেল মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়ে। প্রতিদিনের ন্যায় বাড়িতে এসে সাড়ে ১২ টার দিকে নিজ বাড়ির পুকুরে অন্যান্য শিশুদের সাথে গোসল করতে যায় মাহি। গোসল করতে গিয়ে দেখে অন্যান্য শিশুরা পুকুর ঘাটলা থেকে পুকুরে লাপ দিচ্ছে। সেও অন্যান্য শিশুদের মত লাপ দিতে গিয়ে পুকুরে তলিয়ে যায়। মাহি লাফ দেওয়ার কিছুক্ষণ পার হয়ে গেলেও যখন বেশে না উঠায় পাশে থাকা আব্দুল লতিফ পুকুরে নেমে খুঁজতে থাকে, না পেয়ে পুকুর থেকে উঠে চিৎকার দিয়ে বাড়ির লোকজনকে ঢেকে আনেন।
সকলে মিলে ডুবন্ত অবস্থায় মাহিকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাহির মৃত্যুতে পরিবারের লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সরকার বাড়ির লোকজন বলেন, গত বছরের ৩এ মার্চ মাহির বাবা মামুনুর রশিদ সরকার স্টোক করে মারা যায়। এরপর থেকে মাহির মা মায়া বেগম তিন সন্তান নিয়ে স্বামীর মায়া ভূলে কোন রকম বেঁচে ছিলেন। এরই মধ্যে এক ছেলে হারিয়ে তিনি পাগলের মত হয়ে গেছেন। তিনি ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে অজ্ঞান হয়ে গেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital