শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহতলী কামিল মাদরাসায় শিক্ষার মানউন্নয়ন মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ৯:৪৫ পিএম
শাহতলী কামিল মাদরাসায় শিক্ষার মানউন্নয়ন মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার আয়োজনে শিক্ষার মান উন্নয়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬জুন (রবিবার) দুপুর ১২টায় মাদরাসার শিক্ষক মালনায়তনে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, এ মাদরাসা শত বছরের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে শিক্ষার মান অনেক ভালো, তা আপনাদের ধরে রাখতে হবে। য়ে সকল শিক্ষার্থী মাদরাসায় আসেনা, তাদেরকে মাদরানা মূখী করতে হবে। মাদরাসা ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মাদ্রাসার যেসব মেধাবী ছাত্র-ছাত্রী আথিক কারণে লেখাপড়া করতে পারেবে না,তাদের আমি সহযোগিতা করবো । ক্যাম্পাস এলাকায় সুরক্ষা করতে হবে । বহিরাগত কাউকে অনুমতি ছাড়া ঢুকতে দেওয়া যাবে না । শিক্ষক-কমচারীদের দায়িত্ব এখানে বেশী ।শিক্ষকদের আগমন-প্রস্থান নিশ্চিত করতে হবে ।শিক্ষা অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে ।

মতবিনিময় সভায় অংশ নেন , মাদরানার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, মাদরাসার ২য় মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান, সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন, আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, প্রভাষক মোহাম্মদুল্লা, প্রভাষক মো: বেলায়েত হোসেন মিজি, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা আনিছুর রহমান, সহকারি শিক্ষক মো: হাবিবুর রহমান, সহকারি শিক্ষক আহসান উল্ল্যাহ, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, ইবতেদায়ী শিক্ষক আহসান হাবীব, শরীরচর্চা শিক্ষক শরীফ হাওলাদার, হিসাব রক্ষক মো: শরীফুর রহমান খান, অফিস সহকারি মো: রিয়াদ মিজি, অফিস সহকারি মো: শরীফ খান।

Model Hospital

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital