মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ছেংগারচর পৌরসভার নবনির্বাচিত মেয়রকে ফুল দিয়ে বরণ করে নিলেন কাউন্সিলর শাহজালাল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ৪:৩৬ এম
ছেংগারচর পৌরসভার নবনির্বাচিত মেয়রকে ফুল দিয়ে বরণ করে নিলেন কাউন্সিলর শাহজালাল

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার নবনির্বাচিত মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকারকে ফুল দিয়ে বরন করে নিলেন ৪ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শাহজালাল মুফতি।

গত ১৯ জুলাই বুধবার সন্ধ্যায় পৌর যুবলীগ কার্যালয়ে নবনির্বাচিত মেয়রকে বরন করে নেন।

এসময় নবনির্বাচিত মেয়র আরিফ উল্লাহ সরকার বলেন, আমি জনগণের ভোট নির্বাচিত হয়েছি। তাই জনগণের অনেক আশা প্রত্যাশা আমার কাছে। আমার জীবনের বিনিময় হলেও পৌরবাসীর ঋন পরিশোধ করতে চেষ্টা করবো। কারন পৌরবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। তাই আমি তাদের আমার অন্তরের অন্তস্তল থেকে জানাই শুভেচ্ছা। আমি নির্বাচনের আগে যেসকল প্রতিশ্রুতি দিয়েছি আল্লাহর রহমতে সেসকল কাজ করবো ইনশাআল্লাহ।

আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার আর্শীবাদ। আপনাদের সাথে নিয়ে এবং আপনাদের পরামর্শ নিয়ে কাজ করতে চাই। এই পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করবো। অবহেলিত পৌরসভাকে আধুনিক পৌরসভা গঠনই আমার মূল লক্ষ।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল-মাহমুদ টিটু মোল্লা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শাহজাহান মোল্লা, পৌর যুবলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা নয়ন মিয়া, পৌর যুবলীগ নেতা জহিরুল ইসলাম, বাদল ঢালী, শ্রমিক লীগ নেতা লিটন, ছাত্রলীগ নেতা আরমান হোসেন প্রমুখ।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।