মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মতলবে জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন 

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শনিবার, ২২ জুলাই, ২০২৩, ৯:২৮ পিএম
মতলবে জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন 
মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সেবা ও কল্যাণমূলক কাজ বাস্তবায়নের জন্য জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন নামে সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
সংগঠনের পৃষ্ঠপোষক আফতাব চৌধুরী সুমনের প্রস্তাব ও  উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে প্রথম আলো প্রতিনিধি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন কে সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা আক্তার হোসেন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন– সহ-সভাপতি  ফারুক আহমেদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিন, কোষাধ্যক্ষ মোঃ আরিফ বিল্লাহ, সম্মানিত সদস্য আমির খসরু প্রধান, গোলাম সারওয়ার সেলিম, রোকনুজ্জামান রোকন, শ্যামল চন্দ্র দাস, মাহফুজ মল্লিক, আশরাফুল জাহান শাওলিন।
এ উপলক্ষে  ২১ জুলাই,শুক্রবার সকাল ১০ টায় কচি- কাঁচা মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের পৃষ্ঠপোষক আফতাব চৌধুরী সুমনের সভাপতিত্বে ও সমন্বয়ক আক্তার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রথম আলো প্রতিনিধি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, দৈনিক জনতা প্রতিনিধি আমির খসরু প্রধান, চাঁদপুর খবর প্রতিনিধি গোলাম সারওয়ার সেলিম, চাঁদপুর বার্তা প্রতিনিধি রোকনুজ্জামান রোকন,  মানবজমিন প্রতিনিধি শ্যামল চন্দ্র দাস, আমাদের সময় প্রতিনিধি মাহফুজ মল্লিক, সুদীপ্ত চাঁদপুর প্রতিনিধি ফজলে রাব্বি ইয়ামিন, চাঁদপুর সংবাদের সহ-সম্পাদক  জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুরকন্ঠ প্রতিনিধি মোঃ আরিফ বিল্লাহ, ইলশেপাড় প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিব, আজকের মতলবের নির্বাহী সম্পাদক  লোকমান হোসেন হাবিব,  বার্তা সম্পাদক আবদুল মান্নান খান,  চাঁদপুর সময় প্রতিনিধি পলাশ রায়, বাংলাদেশের আলো প্রতিনিধি আশরাফুল জাহান শাওলিন,  আওয়ার বাংলা প্রতিনিধি সফিকুল ইসলাম রিংকু, অপরাধ তথ্যচিত্র প্রতিনিধি মোঃ খোরশেদ আলম,   আদি বাংলা প্রতিনিধি মোঃ দিপু প্রধান, পাঠক সংবাদ প্রতিনিধি এ এস পলাশ, প্রিয় চাঁদপুর প্রতিনিধি আল আমিন মিয়াজী, আজকের মতলব প্রতিনিধি রতন চক্রবর্তী প্রমুখ।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।