মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে প্রেসক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা 

সুধীজন গুণীজনদের মূল্যায়ন উন্নত সমাজ সৃষ্টিতে সহায়তা করবে : সাবেক চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ১০:০৪ পিএম
সুধীজন গুণীজনদের মূল্যায়ন উন্নত সমাজ সৃষ্টিতে সহায়তা করবে : সাবেক চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী
শাহরাস্তিতে প্রেসক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন, সাংবাদিকদের  সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে শাহরাস্তি প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের সঞ্চালনায় ও শাহরাস্তি  প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, চাঁদপুর দর্পণের সম্পাদক, আর টিভির জেলা প্রতিনিধি, বিশিষ্ট নাট্যকার নির্দেশক, শরীফ চৌধুরী।
তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, এখানে গুণীজন, সুধীজন ভালো মানুষ কাজ করে থাকেন, এই ব্যক্তিত্বদের মূল্যায়ন করার প্রয়োজন রয়েছে। ওই হিসেবে শাহরাস্তি প্রেসক্লাবের এই মহতী উদ্যোগ। আপনাদের এই আয়োজনে স্বাধীনতা সংগ্রামের অংশগ্রহনকারী বীরসেনানি মুক্তিযোদ্ধাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো সমৃদ্ধ করেছে। আর সাংবাদিকদের ঐক্যর বিকল্প নেই। তাহলে তৃতীয় পক্ষ সুযোগ পাবে না। তা না হলে আপনাদেরকে নিয়ে হলি খেলা মেতে উঠবে বিভিন্ন গোষ্ঠী।
এছাড়া এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক ইলশেপাড় পত্রিকার প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম বাবু, দৈনিক ইলশেপাড়ের সাবেক যুগ্ন বার্তা সম্পাদক রেজাউল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার আবুল বাসার।
এছাড়া সংবর্ধিত অতিথিদের মধ্যে ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে সম্মানিত করা হয়, শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মো. আবুল কালাম, শাহরাস্তি উপজেলা সাবেক প্রাণী সম্পদ অফিসার  ডাঃ দুলাল চন্দ্র ঘোষ, শাহরাস্তি প্রেসক্লাব সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি, নাট্যকার সাংবাদিক রোটা: জাহাঙ্গীর আলম হৃদয়, শাহরাস্তি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমরুজ্জামান সবুজ, শিক্ষক শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, শিক্ষক হাসান আহমেদ বাবলু, আনসার ভিডিপি কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার বিপিএম বার, কাতার প্রেসক্লাবের সভাপতি, কাতার মোহনা টেলিভিশন প্রতিনিধির আবু ইউসুফ লিংকনের পক্ষে তার সুযোগ্য পুত্র রাহাত হোসেন এটি গ্রহণ করেন।
অন্যান্য সাংবাদিকের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক সাংবাদিক মোকাদ্দাস হোসাইন, ইমতিয়াজ সিদ্দিকী তোহা, মনিরুজ্জামান শান্ত, ফিরোজ বেপারী, সাখাওয়াত হোসেন প্রমুখ।
এছাড়া পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক জাহাঙ্গীর আলম রতন  এবং শ্রীমত ভগবত গীতা পাঠ করেন পূজা ঘোষ।
পরে পূজা ঘোষ ও তার দলের জাতীয় সংগীত গাওয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হলে আমন্ত্রিত অতিথি ও বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।