শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা যুবলীগের বর্ধিত সভায় ব্যারিস্টার শেখ ফজলে নাঈম’র হুশিয়ারি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ২:১৪ পিএম
চাঁদপুর জেলা যুবলীগের বর্ধিত সভায় ব্যারিস্টার শেখ ফজলে নাঈম’র হুশিয়ারি

চাঁদপুর জেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।

সাইদ হোসেন অপু চৌধুরী : কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেছেন আমা‌দের শুধু দলীয় পদ নি‌য়ে ব‌সে থাক‌লে চল‌বে না, দল‌কে শ‌ক্তিশালী কর‌তে নিজ নিজ অবস্থান থেকে কাজ কর‌তে হ‌বে। আগামী নির্বচনে দল‌কে ক্ষমতায় আন‌তে শেখ হা‌সিনার ভ‌্যানগার্ড হ‌য়ে যুবলীগ‌কে কাজ কর‌তে হ‌বে।

১১ ডি‌সেম্বর শ‌নিবার বি‌কেলে জেলা শিল্পকলা একা‌ডে‌মি‌তে চাঁদপুর জেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

তিনি আরো বলেন আপনা‌দের‌কে ম‌নে রাখ‌তে হ‌বে ক্ষমতায় না আস‌লে আপনারা কেউ বাসায় ঘুমা‌তে পার‌বেন না। তাই মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন কার্যক্রম ক‌রে‌ছেন তা জনগ‌ণের সাম‌নে তু‌লে ধর‌তে হ‌বে। কারন যুবলীগ একটি সুসংগ‌ঠিত ও শক্তিশালী সংগঠন।

বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল।

Model Hospital

চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়ার সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন মোঃ বাবর ও মাহফুজুর রহমান টুটুলের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক হারিস মিয়া শেখ সাগর, সহ-সম্পাদক ‌সাইফুল ইসলাম শাহীন পাটওয়ারী, সহ-সম্পাদক  ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, সদস্য মহিউদ্দিন খোকা মজুমদার, বর্ষণ ইসলাম, জাফর ইকবাল মুন্না, আব্দুল হাকিম তানভীর, বাহাউদ্দিন মোল্লা বাহার, ইঞ্জিনিয়ার মোঃ রাসেল মিজি, সুলাইমান মিয়া জীবন, কামরুল হাসান শিপন প্রমূখ।

ব‌র্ধিত সভায় জেলা যুবলীগের সদস‌্য, বি‌ভিন্ন ইউ‌নি‌টের সভাপ‌তি ও সাধারণ সম্পাদকগণ উপ‌স্থিত ছি‌লেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital