মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে শান্তি সমাবেশ ও উন্নয়ন প্রচারনায় উঠান বৈঠক

মানুষের আস্থা-বিশ্বাস হারিয়ে জ্বালাও-পোড়াও করছে বিএনপি : নুরুল আমিন রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩, ১০:০৭ পিএম
মানুষের আস্থা-বিশ্বাস হারিয়ে জ্বালাও-পোড়াও করছে বিএনপি : নুরুল আমিন রুহুল এমপি

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল বলেছেন, বিএনপি-জামায়াত অশুভ শক্তির সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের এ সমাবেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সর্বক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও নৌকার বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ আজ উন্নতির সবোচ্ছ শিখরে পৌঁছে গেছে। স্মার্ট বাংলাদেশ গড়ার পথে ঠিক তখনিই বিএনপি, জামাতের সন্ত্রাস-জঙ্গিবাদ অপরাজনীতির করে বার বার শেখ হাসিনা নেতৃত্বে আ.লীগ সরকারকে পেছন থেকে ঠেনে ধরছে, এদের বিরুদ্ধে রুখতে হবে। মানুষের আস্থা-বিশ্বাস হারিয়ে জ্বালাও-পোড়াও করছে বিএনপি।

রোববার (৩০ জুলাই) বিকেলে মতলব উত্তর উপজেলার রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসা মাঠে ফতেপুর পশ্চিম ইউনিয়ন মহিলা লীগের উদ্যোগে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অ্যাড. নুরুল আমিন রুহুল আরও বলেন, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চাঁদপুর-২ আসনে শিক্ষিত, আর্দশিক, সৎ, যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেবেন। কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, লুটেরা, বিতর্কিত লোককে মনোনয়ন দেবে না। সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদেরকে জননেত্রী শেখ হাসিনা কখনো প্রশ্রয় দেন না। পারিবারিকভাবে আ.লীগ পরিবারের সন্তান আর ছাত্র রাজনীতি থেকে শুরু করে এই পর্যন্ত এসেছি। আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করছি আর আগামীতেও করব দলের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মমতাময়ী মা যদি মনে করেন চাঁদপুর-২ আসনে আমাকে মনোনয়ন দেবেন আর দলীয় মনোনয়ন পেলে আমি বিজয়ী হব ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, বিএনপি পদযাত্রার নামে মরণযাত্রা শুরু করেছে। আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বুঝতে পেরে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। তাদেরকে মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত আছে।

Model Hospital

উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য দেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপির চেয়ারম্যান শহীদ উল্লাহ মাষ্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল।

ফতেপুর পশ্চিম ইউনিয়ন মহিলা আওয়ামীলীের সভাপতি পারভীন আক্তারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিনের পরিচালনায় বক্তব্য দেন- ফরাজিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, ফতেপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকার, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রব, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জিএম ফারুক, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার আঁখি, সাবেক ছাত্রনেতা আশরাফুল আলম মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, মহিলা আওয়ামী লীগ নেত্রী লাভলী আক্তার, ফতেপুর পশ্চিম ইউপির সদস্য ওয়াহেদুল হক সরকার, মাসুূদ সরকার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরে আলম স্বপন, সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাশরুর খান তামিম প্রমুখ।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।