রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

সজীব খান প্রকাশিত: বুধবার, ২ আগস্ট, ২০২৩, ১১:৫৪ পিএম
চাঁদপুরে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

চাঁদপুর সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি আবিদা সুলতানার সভাপতিত্বে গুয়োখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহানারা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিদা আলম, নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক পারুল বেগম, গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা আক্তর।

এ সময় গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাশেদা খাতুন, নাসরিন আক্তার, নাজমা আক্তার, রাবেয়া বেগম, ফারজানা আক্তার, নাসরিনা আক্তার, হাওয়া আক্তার, শাহনাজ আক্তার, জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।

Model Hospital

পরে নারী ফোরামের উদ্যোগে আক্কাস আলী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০জন ছাত্র ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে আক্কাস আলী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুবিনা রহমান, সহকারী শিক্ষক শিক্ষিকা ফরিদা ইয়াসমিন, কানিজ ফাতেমা, সামিনা ইয়াসমিন, মোসাম্মৎ শায়লা সুলতানা, রনজিত কুমার চক্রবর্তী, ইয়াসমিন সুলতানা, শিরিন সুলতানা, লায়লা বিলকিস বানু, রোজিনা হাবিব, মোঃ সোহরাব হোসেন, জাহানারা রেশমা, আফরোজা সুলতানা, মরিয়ম আক্তার, নুরুন নাহার উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, শিক্ষার কোন বিকল্প নেই, একজন ছাত্র ছাত্রী শিক্ষার মাধ্যমে জীবনকে নতুন রূপে তৈরি করে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনার মান বৃদ্ধির লক্ষ্যে ও পড়াশুনার প্রতি আগ্রহ বাড়াতেই ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করা হয়েছে। আশা করি অভিভাবকরাও শিক্ষার মান বাড়াতে তাদের সন্তানদের উৎসাহ প্রদান করবেন।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের শিক্ষা নিশ্চিত করতে চান। এজন্য শিক্ষার মান বাড়াতে ঝরেপড়া শিশুদের স্কুল ব্যাগ দিয়ে উৎসাহ প্রদানের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করা হচ্ছে। এ সময় তিনি শিক্ষার গুনগত মান বাড়াতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।