বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে যাচাই-বাছাইয়ে ২জনের মনোনয়ন বাতিল, দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১, ১:৫৬ পিএম
ফরিদগঞ্জে যাচাই-বাছাইয়ে ২জনের মনোনয়ন বাতিল, দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ

এস এম ইকবাল : পঁিচশ বছর পূর্ণ না হওয়ায় তথা বয়স জনিত কারণে ফরিদগঞ্জে সংরক্ষিত আসনের এক প্রার্থী ও সাধারণ আসনের এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রির্টানিং অফিসার এবং দুই চেয়াম্যান প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ।

৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ১২ ডিসেম্বর রোববার যাচাই বাছাই কালে সংশ্লিষ্ট রির্টানিং অফিসার এই আদেশ দেন। এদিকে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন এমন অভিযোগে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন অপর প্রার্থী। এছাড়া চেয়ারম্যান পদে নির্বাচন করা প্রার্থী ই-টিন জমা দেয়ার কথা থাকলেও এক প্রার্থী তা জমা দেননি বলে অভিযোগ করেছেন আরেক প্রার্থী।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১২ ডিসেম্বর রোববার উপজেলার ১৩টি ইউনিয়নের যাচাই বাছাই কালে সংরক্ষিত আসনের একজন এবং সাধারণ আসনের একজনসহ মোট ২জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। ফলে নির্বাচনে মোট মোট বৈধ প্রার্থী ৭৪৫জন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১০৫জন, সংরক্ষিত আসনের ১২৪জন এবং সাধারণ আসনের ৫১৪জন প্রার্থী নির্বাচনের লড়াইয়ে টিকে রইল। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন ৫নং গুপ্টি পুর্ব ইউনিয়নের সংরক্ষিত আসন ২নং ওয়ার্ডের রেহেনা আক্তার (বর্তমান বয়স ২২ বছর ৫ মাস ) এবং ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের সবুজ গাজী (বর্তমান বয়স ২২ বছর)।

এদিকে ৫নং গুপ্টি পুর্ব ইউনিয়নের সংরক্ষিত আসন ২নং ওয়ার্ডের দুই প্রার্থীর মধ্যে বয়স জনিত কারণে একজনের মনোনয়ন বাতিল হওয়ায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার পথে অপর প্রার্থী পলি রানী।

Model Hospital

চেয়ারম্যান পদে ৫নং গুপ্টি পুর্ব ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল গনি বাবুল পাটওয়ারী অপর চেয়ারম্যান প্রার্থী শাহজাহান পাটওয়ারী বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন বিষয়ে অভিযোগ তুলে রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

এছাড়া চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহান অভিযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থীদের ই-টিনসহ ট্যাক্স বিষয়ে কাগজপত্র জমাদানের নিয়ম থাকলে ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান স্বপন ভূঁইয়া এই সংক্রান্ত কোন কাগজপত্র জমা দেননি। যার কারণে তিনি বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণের অযোগ্য। কিন্তু নির্বাচন অফিসার তথা রির্টানিং অফিসার অজ্ঞাত কারণে সেটি দেখেও না দেখার কাজ করেছেন। ওদিকে চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহান যাচাই বাছাই কালে তাকে অপর এক চেয়ারম্যান প্রার্থী প্রকাশ্যে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন। তিনি এই বিষয়ে জিডি করবেন বলে জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital