সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুর টাওয়ারের মোবাইল ব্যবসায়ীদের দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ৯:৪৭ পিএম
চাঁদপুর টাওয়ারের মোবাইল ব্যবসায়ীদের দুঃখ প্রকাশ
চাঁদপুর শহরস্থ চাঁদপুর টাওয়ারের চায়না মোবাইল বাজার এর মালিক মো: জসিম উদ্দিন পাটওয়ারী ও সংশ্লিষ্ট মোবাইল ব্যবসায়ী কর্তৃক দৈনিক বাংলাদেশের আলো চাঁদপুর জেলা প্রতিনিধি, চাঁদপুর খবরের চীফ রিপোর্টার ও চাঁদপুর জেলা ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্য সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরীকে ২ আগষ্ট চাঁদপুর টাওয়ারে লাঞ্ছিত ও নাজেহালের ঘটনায় ক্ষমা প্রার্থী ও দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট মোবাইল ব্যবসায়ীরা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে চাঁদপুর মডেল থানার ওসি শেখ মুহসীন আলমের এর দিক নির্দেশনায় এবং চাঁদপুর টাওয়ারের সংশ্লিষ্ট মোবাইল ব্যবসায়ীগং এর অনুরোধে গত ৪ আগষ্ট চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের আহবানে পক্ষগনের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অংশ নেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর জেলা ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এমএ লতিফ,সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, সহ সভাপতি এস এম সোহেল, যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, দৈনিক চাঁদপুর খবর চীপ রিপোর্টার সাংবাদিক সাইদ হোসেন অপু, জেলা ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ চায়না মোবাইল বাজার এর মালিক মো: জসিম উদ্দিন পাটওয়ারী, মোবাইল ব্যবসায়ী মো: শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট মোবাইল ব্যবসায়ীবৃন্দ।
বৈঠকে সাংবাদিক মোঃ সাইদ হোসেন অপু চৌধুরীকে লাঞ্ছিত ও নাজেহালের ঘটনায় লিখিতভাবে চায়না মোবাইল বাজার এর মালিক মো: জসিম উদ্দিন পাটওয়ারী ও সংশ্লিষ্ট মোবাইল ব্যবসায়ীবৃন্দ চাঁদপুর প্রেসক্লাব এবং চাঁদপুরের সাংবাদিক সমাজের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থী ও দুঃখ প্রকাশ করেন, সেই সাথে ভবিষতে এ ধরনের কাজ করবেন না বলে অঙ্গীকার প্রদান করেন। এর ফলে গতকাল ৫ আগষ্ট দৈনিক চাঁদপুর খবর চীপ রিপোর্টার সাংবাদিক মো: সাইদ হোসেন অপু চৌধুরী মডেল থানায় তাদের দায়েরকৃত লিখিত অভিযোগ আপোষমূলে প্রত্যাহার করে নেন। ঘটনাটি সুন্দর ভাবে সমাধান করায় চাঁদপুর শহরস্থ চাঁদপুর টাওয়ারের সংশ্লিষ্ট মোবাইল ব্যবসায়ীবৃন্দ চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান ।
এ ছাড়াও সুষ্ঠুভাবে ঘটনাটি সমাধান করায় চাঁদপুর মডেল থানার ওসি শেখ মুহসীন আলমও চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিক সমাজকে ধন্যবাদ জানান।
এদিকে ঘটনায় চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে চাঁদপুর জেলা পুলিশ ও চাঁদপুর মডেল থানা পুলিশকে সার্বিক সহযোগিতা করায় ধন্যবাদ জানানো হয়েছে। অপরদিকে দৈনিক চাঁদপুর খবর চীপ রিপোর্টার সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরী এ ঘটনায় তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহন করায় চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও চাঁদপুর জেলা ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ফরিদগঞ্জে জনবল সংকটে তথ্য আপা সেবা, ভোগান্তিতে গ্রামীণ নারীরা

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৫০ পিএম
ফরিদগঞ্জে জনবল সংকটে তথ্য আপা সেবা, ভোগান্তিতে গ্রামীণ নারীরা
চাঁদপুরের ফরিদগঞ্জে তীব্র জনবল সংকট এবং অনুপযুক্ত কার্যালয়ের কারণে নারী ক্ষমতায়ন ও তথ্যপ্রযুক্তিভিত্তিক বিশেষ উদ্যোগ ‘তথ্য আপা’ প্রকল্পের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলার গ্রামীণ নারীদের ডিজিটাল সেবা ও আইনি সহায়তা দেওয়ার এই গুরুত্বপূর্ণ কেন্দ্রটি বর্তমানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে।
প্রকল্প অফিস সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়ে তথ্য আপা প্রকল্পের মোট চারটি পদ থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র দুজন। পদগুলোর মধ্যে তথ্যসেবা কর্মকর্তা ও একজন তথ্যসেবা সহকারীর পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বর্তমানে তথ্যসেবা সহকারী ইসরাত জাহানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে তথ্যসেবা কর্মকর্তার কাজ সামলাতে হচ্ছে এবং অফিস সহায়ক হিসেবে কর্মরত রয়েছেন কেবল মো. জাকির হোসেন। সীমিত এই জনবল দিয়ে পুরো উপজেলার নারীদের সেবা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাঁদের।
এদিকে কার্যালয়ের অবস্থান নিয়েও সেবাগ্রহীতাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ রয়েছে। উপজেলা সদরের জনবহুল ও সহজে যাতায়াতযোগ্য স্থান ছেড়ে কিছুটা দূরে একটি নির্মাণাধীন ভবনের পেছনের অংশে দ্বিতীয় তলায় এই কার্যালয় স্থাপন করা হয়েছে। ফলে প্রথমবারের মতো সেবা নিতে আসা গ্রামীণ নারীরা সঠিক ঠিকানার খোঁজে চরম ভোগান্তির শিকার হন।
অতিরিক্ত দায়িত্বে থাকা তথ্যসেবা কর্মকর্তা ইসরাত জাহান জানান, পর্যাপ্ত জনবল না থাকায় আমাদের হিমশিম খেতে হচ্ছে। এছাড়া কার্যালয়টি উপজেলা চত্বরে বা জনবহুল স্থানে হলে সেবাগ্রহীতাদের যাতায়াত সহজ হতো।”ষ
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক বলেন, জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি উপজেলায় সরকারি কার্যালয়ের স্থান সংকুলান না থাকায় আপাতত ভাড়া ভবনে কার্যক্রম চলছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।