চাঁদপুরের এসপিকে ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার ফুলেল শুভেচ্ছা
চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে জেলা ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ্য থেকে ফুলেল শুভেচ্ছা জানান।

সোমবার ৭ আগস্ট পুলিশ সুপারের কার্যালয়ে তারা ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

এ সময় নবাগত পুলিশ সুপার ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সার্বিক খোঁজ খবর নেন এবং ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার যে কোন বিষয়ে সহযোগীতার আশ্বাস প্রদান করেন ।

নৃ-গোষ্ঠিরা যাতে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা নিতে পারে তার জন্য তিনি পরামর্শ প্রদান করেন।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ণ সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় জেলা ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্ণরাজ ত্রিপুরা, বালিয়া ক্ষ্রদ্র নৃ-গোষ্ঠীর সমন্বয়কারী তানভির হোসেন উপস্থিত ছিলেন।








