শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ব্লগার আসাদ নুরের ফাঁসির দাবিতে বিক্ষোভ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ১১:২২ এম
মতলব উত্তরে ব্লগার আসাদ নুরের ফাঁসির দাবিতে বিক্ষোভ

কুখ্যাত নাস্তিক ব্লগার আসাদ নূরকে গ্রেপ্তারপূর্বক সর্বোচ্চ শাস্তি এবং হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবিতে মতলব উত্তরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শুক্রবার (১১ই আগস্ট) জুম্মার নামাজের পর উপজেলার ছেংগারচর বাজারে সাধারণ মুসল্লীগণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি ছেংগারচর বাজারের কলেজ রোড থেকে শুরু হয়ে বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে পুনরায় কলেজ গেইটে এসে শেষ হয়। পরে ওখানে বিক্ষোভকারীরা মিলিত হয়ে সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আসাদ নূর ডাস্টবিনের কীট। সেই আসাদ নূর আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তি করেছে। আমরা মতলব উত্তর উপজেলার ছেংগারচরবাসী এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইন্টারপোল পুলিশের মাধ্যমে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমাদের প্রত্যেক মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা তার ফাঁসি চাই।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital