শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

স্মার্ট পৌরসভা বিনির্মানে সবার সহযোগিতা প্রয়োজন : ড. শামসুল আলম

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ৩:০১ পিএম
স্মার্ট পৌরসভা বিনির্মানে সবার সহযোগিতা প্রয়োজন : ড. শামসুল আলম

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। স্বাধীনতার পক্ষের সকলকে জোট বেঁধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।

১২ আগষ্ট শনিবার সকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর অডিটরিয়ামে পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার ও কাউন্সিলরদের দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, আওয়ামী লীগের মাঝে কিছুটা অনৈক্য থাকলেও নির্বাচনের সময় তারা যে ঐক্যবদ্ধ হয়ে যায় ছেংগারচর পৌরসভা নির্বাচনে তা আরেকবার প্রমাণিত হলো। যার ফসল ছেঙ্গারচর পৌর নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রার্থী আরিফ উল্লাহ সরকারের বিপুল ভোটে জয়লাভ।

ছেংগারচর পৌরসভার সাবেক প্রশাসক মো. আল এমরান খানের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

Model Hospital

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার সাবেক প্রশাসক মো. আল এমরান খান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত মেয়র লায়ন আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, এই মতলবের যুব সমাজকে রক্ষা করার লক্ষে কোন ক্রমেই যেনো মাদকের বিস্তার লাভ না করে সে দিকে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দেন। তিনি আরো বলেন, এ কাজ শুধু আইন শৃংখলা বাহিনীরই কাজ তা নয় একাজে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে আন্তরিকপূর্ন ভূমিকা রাখতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital