বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দারিদ্র্যমুক্ত, শিক্ষিত জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য : অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ১১:৫৩ পিএম
দারিদ্র্যমুক্ত, শিক্ষিত জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য : অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল বলেছেন, দারিদ্র্যমুক্ত, শিক্ষিত, উন্নত, যোগ্য ও সমৃদ্ধ জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য। রবিবার তিনি বলেন, আমরা দারিদ্র্যমুক্ত, শিক্ষিত, উন্নত, দক্ষ, সমৃদ্ধ বাঙালি জাতিকে জ্ঞানের মাধমে গড়ে তুলব এবং জাতির পিতার স্বপ্ন পূরণ করব।

১৩ আগস্ট দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী আদর্শ কলেজ এর এইচএসসি-২০২৩ইং পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতা দেশকে স্বাধীন করেছেন এবং সরকার স্বাধীন দেশ ও জাতিকে সঠিকভাবে গড়ে তুলতে চায়।

তিনি বলেন, বিশ্ব এগিয়ে চলেছে, আমরা অগ্রসরমান বিশ্বের সাথে এগিয়ে যেতে চাই, জাতির পিতার স্বপ্ন ছিল দেশ উন্নত ও সমৃদ্ধ হবে এবং মাথা উঁচু করে বিশ্ব অঙ্গনে চলবে, আমরা দেশকে সেভাবেই গড়তে চাই।

Model Hospital

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলাউদ্দিন এর সভাপতিত্বে এবং প্রভাষক মেহেদী মাসুদ এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান, ওসি মোঃ মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ।

আরো বক্তব্য রাখেন, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, প্রভাষক মোঃ সালাউদ্দিন, প্রভাষক মারুফ হাসান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরে আলম স্বপন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু হানিফ অভি, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, প্রাক্তন ছাত্র সাকিব দেওয়ান প্রমুখ।

মানপত্র পাঠ করেন পরীক্ষার্থী শিরিনা আক্তার, জুথি আক্তার, মারিয়া আক্তার।

আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ সোলাইমান।

এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারবর্গের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital