বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ১৮ মেট্রিক টন ধানসহ ট্রাক আটক

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ৯:৩৭ পিএম
মতলব উত্তরে ১৮ মেট্রিক টন ধানসহ ট্রাক আটক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঠেটালিয়া শম্ভুখা ব্রীজ সংলগ্ন এলাকায় ১৪ আগস্ট সোমবার বিকালে সরকারি ধান’সহ একটি ট্রাক আটক করেছে জনতা। ওই ট্রাকে ৪৫০ বস্তা ১৮ মেট্রিক টন ধান ছিল। চালক জানায়, মতলব উত্তর উপজেলা খাদ্য গুদাম থেকে ধানগুলো নিয়ে যাচ্ছিল চাঁদপুর রূপালী রাইস মিলের উদ্দেশ্যে।

জানা গেছে, সরকারি নির্দেশনায় চাউল করার উদ্দেশ্যে চাঁদপুরের রূপালী রাইস মিলে নেওয়ার জন্য মতলব উত্তর খাদ্য গুদাম থেকে বের করা হয়। এর জন্য একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-২৬৫৪) ভাড়া করা হয়। গাড়িটি ঠেটালিয়া গেলে সন্দেহমূলক ভাবে গাড়িটি আটক করে জনতা। উপস্থিত লোকজন জানায় তাদের কাছে সন্দেহ হয়েছে যে, ধানগুলো হয়তো অবৈধভাবে পাচার হচ্ছিল, তাই আটক করা হয়েছে।

চালক নুরুল ইসলাম জানান, তিনি যখন ধান নিয়ে বের হয়েছেন তখন তাকে মেমো দেয় নি গোড়াউন কর্মকর্তা। পরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেমো আনতে ভুলে গেছি।

এদিকে খাদ্য গুদাম কর্মকর্তা মো. জিয়াউল হক বলেন, সরকারি নির্দেশনায় নিয়ম অনুযায়ী ধান পাঠানো হচ্ছিল চাঁদপুর রূপালী রাইস মিলে। ট্রাক চালক ভুল করে চালান কপি নেয়নি। এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছে।

Model Hospital

এছাড়া আর কোন সমস্যা নেই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital